1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ঘুষের মামলায় তিতাস গ্যাসের দুই কর্মকর্তার ৫ বছরের জেল

  • প্রকাশ কালঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৯৩

অনলাইন ডেস:
৯ হাজার টাকা ঘুষ গ্রহণের মামলায় ডেমরার তিতাস গ্যাস অফিসের দুই কর্মকর্তার ৫ বছর সাজার রায় ঘোষণা করেছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- ডেমরার তিতাস গ্যাস অফিসের উপ-সহকারী পরিচালক মো. কামরুজ্জামান সরকার এবং টেকনিশিয়ান মো. আব্দুর রহিম।

তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে।

আসামি কামরুজ্জামান সরকার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি আব্দুর রহিম সময়ের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন।

রায়ের বিবরণ থেকে জানা যায়, রাজধানীর দক্ষিণখানের নিপ্পন সোয়েটার্সের মালিক ডিএম আসাদুজ্জামান আওলাদ তার প্রতিষ্ঠানের গ্যাস মিটার সংযোগের জন্য আবেদন করেন। এ দুই আসামি তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা না দিলে মিটার সংযোগ দেয়া হবে না বলেও জানায়।

আসামিরা দুই দফায় তার কাছ থেকে ৯ হাজার টাকা গ্রহণ করে। আওলাদ বিষয়টি র‌্যাব-১ কার্যালয়ে জানায়। ২০০৭ সালের ১৪ জুন আসামিরা মিটার সংযোগ শেষে বাকি টাকা নেয়ার সময় র‌্যাব তাদের হাতেনাতে ধরে ফেলেন।

ওই ঘটনায় ডি এম আসাদুজ্জামান আওলাদ ২০০৭ সালের ১৫ জুন মামলাটি দায়ের করেন। রায় ঘোষণার আগে বিচারক চার্জশিটের ৮ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews