1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

‘BCOS-বন্ধু বাজার’ এর উদ্বোধন, আনুষ্ঠানিক যাত্রা শুরু কাল

  • প্রকাশ কালঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৭৬১


প্রেস বিজ্ঞপ্তি
অনলাইনে ক্রেতা-বিক্রেতাদের চাহিদা ও নিরাপদ কেনাকাটাকে প্রাধান্য দিয়ে উদ্বোধন করা হয়েছে, দেশের অন্যতম ডিজিটাল প্ল্যাটফর্ম ‘BCOS-বন্ধু বাজার’। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু আগামীকাল ১৬ আগস্ট (রবিবার)। শুক্রবার সকালে (১৪ আগস্ট) রাজধানীর মিরপুর-১৪ নম্বরে ‘BCOS-বন্ধু বাজার’ এর কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এর প্রতিষ্ঠাতা সদস্যরা উপস্থিত থেকে কেক কাটেন।


‘BCOS-বন্ধু বাজার’ এর প্রধান নির্বাহী ডা. কোরবান আলী বলেন, ডিজিটাল এই প্ল্যাটফর্মে ক্রেতা-বিক্রেতাদের নানা সুযোগ-সুবিধা দেয়া হবে। এখানে রাখা হয়েছে কয়েক হাজার মানসম্মত পণ্য। খুচরা ও পাইকারি বেচাকেনার সুযোগ রয়েছে। দেশি-বিদেশি পণ্যের সমাহার থাকছে বন্ধু বাজারে। তবে দেশি পণ্যকেই প্রাধান্য দেয়া হবে। যেকোনো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিনামূল্যে রয়েছে নিবন্ধনের সুযোগ। তিনি আরও জানান, ‘BCOS-বন্ধু বাজার’ এর উদ্বোধন অফার হিসেবে ক্রেতাদের জন্য রাখা হয়েছে ৫% ছাড়।

সাথে থাকছে প্রথম ১০ দিন ফ্রি ডেলিভারি। নিরাপদ ও বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিত করা, ন্যায্যমূল্য নিশ্চিত করা, চাহিদা মোতাবেক সহজলভ্য এবং জরুরি অবস্থায় পণ্য সরবরাহ অব্যাহত রাখা হবে। আপাতত ফেসবুক গ্রুপের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সবাই। শিগগিরই চালু হবে তাদের ওয়েবসাইট। বৈশ্বিক বাজারে তীব্র প্রতিযোগিতার দিনে অনলাইন কেনাকাটায় ‘BCOS-বন্ধু বাজার’ শীর্ষে পৌঁছে দিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাহী ডা. কোরবান আলীসহ সব সদস্যরা।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews