1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

মা’দকের সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের ক্যান্সার মনে করে কেটে ফেলা হবে: আইজিপি

  • প্রকাশ কালঃ শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৭০৪

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের লোক যদি ড্রা’গ নেয়, পয়সা নেয় বা ব্যবসা করে, তার জন্য জেল নির্ধারিত। ড্রাগে’র সঙ্গে পুলিশ বাহিনীর কোনো যোগসূত্র থাকতে পারবে না।

শনিবার ( ২৭ জুন) দুপুরে উত্তরার দিয়াবাড়িতে ডিএমপির আঞ্চলিক পুলিশ লাইন্সে ২০০ শয্যাবিশিষ্ট ফোর্সের ব্যারাক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, পুলিশ বাহিনী ড্রা’গ নিজে খাবে না। কাউকে কোনো ধরনের সহযোগিতাও করবে না। পুলিশ বাহিনীর কোনো সদস্য কোনো অ’বৈধ অর্থ নেবে না। জিরো করাপশন হবে আমাদের লক্ষ্য। আর ড্রা’গ থেকে পয়সা নেয়ার তো প্রশ্নই আসে না।

ড. বেনজীর আহমেদ বলেন, শরীরে ক্যানসার হলে আমরা সে অংশটাকে একেবারে নির্দয়-নিষ্ঠুরভাবে শরীর থেকে অপসারিত করি। যদি আমাদের কোনো সদস্য ওই ধরনের অপকর্মে লিপ্ত হয়, তাকে আমরা ক্যানসার মনে করে পুলিশ নামক শরীর থেকে অবশ্যই নিষ্ঠুর ও নির্দয়ভাবে অপসারণ করব।

আইজিপি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সবচেয়ে কম ক্যাজুয়ালটি নিয়ে আমরা সবাই মিলে যাতে এ দুর্যোগ (করোনা) অতিক্রান্ত করতে পারি, সে প্রত্যাশা করি। আমাদের দেশের সামাজিক অগ্রগতিকে সামনে নিয়ে যেতে হবে। দারিদ্র্যের বিরুদ্ধে যে সংগ্রাম, তা চালিয়ে যেতে হবে। এ দায়িত্ব আমাদের সবার। এটা একক কারো দায়িত্ব নয়।

তিনি বলেন, এ করোনাকালে দেশবাসী সবাই ঘর থেকে বের হলেই মাস্ক পরিধান করবেন। হাত ধোয়ার জন্য দামি স্যানিটাইজার দরকার নেই। নরমাল সাবান দিয়ে হাত ধুলেই হাত পরিষ্কার হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews