1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

মাঠে নেমেছেন আশরাফুল, নেই গেইল

  • প্রকাশ কালঃ শনিবার, ৫ জানুয়ারি, ২০১৯
  • ৬০০
মাঠে নেমেছেন আশরাফুল, নেই গেইল

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ষষ্ঠ আসরের পর্দা উঠেছে দুপুরে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চিটাগং।

এ ম্যাচ নিয়ে খুব আগ্রহী ছিল ক্রিকেট ভক্তদের। কেননা স্পট ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ থাকায় পাঁচ বছর পর বিপিএলে খেলতে নামবেন একসময়ের দেশসেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। আর অন্যদিকে ক্রিকেটের ছোট এই সংস্করণে সবচেয়ে আতঙ্কের নাম ক্রিস গেইলও খেলবেন এ ম্যাচে।

কিন্তু চিটাগংয়ের আশরাফুল মাঠে নামলেও এ ম্যাচে মাঠে নামেননি গেইল। আগেরদিন জানা গিয়েছিল সকাল ৮টার মধ্যে পৌঁছতে পারলেও বেলা সাড়ে ১২টার ম্যাচে মাঠে নেমে যাবেন ক্যারিবিয়ান ব্যাটিং সম্রাট ক্রিস গেইল। কিন্তু পৌঁছতে খানিক দেরি হওয়ায় উদ্বোধনী ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে রংপুর রাইডার্স।

রংপুরের একাদশে বিদেশি কোটায় রয়েছেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, রবি বোপারা, বেনি হাওয়েল এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রিলে রুশো। অন্যদিকে চিটাগংয়ে বিদেশী খেলোয়াড়রা হলেন মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, সিকান্দার রাজজা এবং রবি ফ্রাইলিঙ্ক। এ রিপোর্ট লেখা পর্যন্ত রংপুর রাইডার্স এর সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২ রান।

রংপুর রাইডার্স একাদশ

অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, রিলে রুশো, মেহেদী মারুফ, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি মুর্তজা (সি), সোহাগ গাজী, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম।

চিটাগং ভাইকিংস একাদশ

মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সিকান্দার রাজা, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জয়ী, সৈয়দ খালেদ আহমেদ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews