1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে দুই বন্ধু! লাশ ফেলা হয় গোমতি নদীতে

  • প্রকাশ কালঃ সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ৬৬৩

( জাগো কুমিল্লা.কম)
কুমিল্লায় গোমতী নদী থেকে খোরশেদ আলম (৩৮) নামের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলার বুড়িচং থানা পুলিশ গোমতী নদীর মালাপাড়া এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে। নিহত খোরশেদ আলম একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃতঃ আলী আহাম্মদের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, গত শুক্রবার রাতে খোরশেদ আলমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ঘনিষ্ঠ বন্ধু একই উপজেলার মালাপাড়া গ্রামের আবুল বাশার ও সালাহ উদ্দিন। সেই থেকে নিখোঁজ ছিল খোরশেদ।

বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, রোববার পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে নিখোঁজের বিষয়টি অবহিত করার পর তাদের তথ্য মতে নিহতের বন্ধু আবুল বাশার ও সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদের দুপুরে আটক করা হয়। আটকৃতদের দেয়া তথ্যমতে সন্ধ্যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোমতী নদীর ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকা থেকে নিহত খোরশেদ আলমের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এসময় গোমতীর চরের একটি ঝোপ থেকে নিহতের ব্যবহৃত একটি মুঠোফোন ও জ্যাকেট উদ্ধার করেছে। আগামীকাল সোমবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews