1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

তবুও বাঁচানো গেলো না মিমকে

  • প্রকাশ কালঃ বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৩৬৪

অনলাইন ডেস্ক:
বরগুনায় পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রী সানজিদা জাফর মিম (১৮) মারা গেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডে এক সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয় সে।

সানজিদা জাফর মিম পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোটপাথরঘাটা গ্রামের মো: জাফর হাওলাদারের মেয়ে ও বরগুনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের ছাত্রী।

সানজিদা জাফর মিমের দাদা আব্দুল মান্নান জানান, ওষুধ আনার জন্য ভাড়া বাসা থেকে মিম তার এক বান্ধবীকে সাথে নিয়ে রিকশাযোগে বাজারে যাবার সময় পিছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই বান্ধবী রাস্তায় পড়ে যায়। সেখানে রাখা ইটের সাথে মিমের মাথায় গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিক মিমকে বরগুনা সদর হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পরে তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল থেকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews