1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

বর্ণিল আয়োজনে কুমিল্লায় নিউজ24 টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ কালঃ মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮
  • ৩৯৭

( জাগো কুমিল্লা.কম)

বর্ণিল আয়োজনে কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপননিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা নিউজ টুয়েন্টিফোরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং অতীতের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা বজায় রাখার আহবান জানান।

বিকাল ৪টায় শুরু হওয়া আলোচনা সভায় নিউজ টুয়েন্টিফোরের তৃতীয় বর্ষে পদর্পাণে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন,কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, নগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক ও মুক্তিযুদ্ধের গবেষক আবুল কাশেম হৃদয় প্রমুখ।

নিউজ টুয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি হুমায়ূন কবির জীবনের উপস্থানায় চ্যানেলটিকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা এড. আনিসুর রহমান মিঠু, ধনুয়াখলা আদর্শ পাবলিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার, কুমিল্লা প্রেসকাবের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম রতন, সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, সাংবাদিক সাদিক মামুন, সাংবাদিক বাহার রায়হান প্রমুখ।উক্ত অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করে কুমিল্লার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো কুমিল্লা.কম।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews