×

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট)
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা গ্রামে আমেনা বেগম নামের এক বিধবার বাড়ীতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তিনি ওই গ্রামের মৃত মোছলেম উদ্দিনের স্ত্রী। বিগত ২০ বছর পূর্বে ৬ সন্তান রেখে মারা যায় তার স্বামী মোছলেম। শনিবার দিবাগত রাত ১ টার দিকে তাঁর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

এসময় ওই আমেনা বেগম (৬০), তার মেয়ে রেহানা বেগম (৪০) ও ছেলে এরশাদ মিয়াকে (৩২) মারধর করে হামলাকারীরা।
আমেনা বেগম জানায়, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমেরিকা প্রবাসী অহিদুর রহমানের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত দ্বন্দ্ব রয়েছে। অহিদুর রহমান আমার স্বামী মোছলেমের কাছ থেকে তাঁর মৃত্যুর পূর্বে ২৪ জমি ক্রয় করেন বলে দাবী করে ওই জমি রেজিস্ট্রি করে দেয়অর জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করে আসছে।

জমি রেজিষ্ট্রি করে না দেয়ায় স্থানীয় চেয়ারম্যান মাঞজাহানের সাথে আঁতাত করে আমাদের হয়রানি করছে। এরজের ধরে গভীর রাতে ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদারের ঘনিষ্ট ১৫-২০ জনের একটি দল হামলা চালিয়ে আমার মেয়ে রহানা বেগম, ছেলে এরশাদ মিয়া ও আমাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ও থালা বাসন ভাংচুর করে। এছাড়াও আমরা তাদেরকে ওই সম্পত্তি লিখে না দিলে আমাদেরকে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে রাতেই নাঙ্গলকোট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যপারে জানতে বাঙ্গড্ডা ইউপির চেয়ারম্যান শাহজাহান মজুমদারের মুঠোফোনে জানান, তারা মাদক ব্যবসার সাথে জড়িত। আমি এর প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে এসব প্রপাগান্ডা চালাচ্ছে। জানতে চাইলে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা...

Read out all

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all