1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নাঙ্গলকোটে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

  • প্রকাশ কালঃ সোমবার, ১৬ জুলাই, ২০১৮
  • ৭১২
নাঙ্গলকোটে প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

(বারী উদ্দিন আহমেদ বাবর, নাঙ্গলকোট )

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে মাছের খাদ্য দেয়াকে কেন্দ্র করে বিল্লাল হোসেন নামের এক প্রবাসীকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার রায়কোট ইউপির উত্তর মাহিনী গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত. চানু মিয়ার ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী বিল্লাল হোসেন নিজ খরচে পুকুর পাড়ে একটি নিরাপত্তা দেয়াল ও রাস্তা পাকা করে। এ রাস্তা দিয়ে ১২ পরিবার চলাচল করে। ওই পুকুরটি মালিকদের কাছ থেকে একই গ্রামের মৃত. আসলাম খন্দকারের ছেলে লুৎফুর রহমান লিজ নেয়। সে ওই রাস্তায় দাড়িয়ে প্রতিনিয়ত মাছকে খাদ্য খাওয়াতে থাকে। একপর্যায়ে প্রায় ৩শ ফুট রাস্তাসহ গার্ডওয়ালটি সম্প্রতি পুকুরে ধসে পড়ে। এতে প্রবাসীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।

সোমবার সকালে লুৎফুর রহমানকে প্রবাসী বিল্লাল হোসেন তার ঘরের পাশ্বে দাঁড়িয়ে পুকুরে মাছের খাদ্য দিতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে লুৎফুর রহমান ৭-৮ জনের একটি গ্রুফ দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে বিল্লাল হোসেনের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় বাধা দিতে তার ভাই নুরুল আমিন আসলে তাকেও মারধর করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে বিল্লাল হোসেনের অবস্থার অবনতি ঘটায় তাকে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। এ ঘটনায় প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ের জামাতা ইমাম হোসেন কামরুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত লুৎফুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews