1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুমিল্লায় পরকিয়া প্রেমিকাকে হ’ত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড!

  • প্রকাশ কালঃ বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১০৫৪

(মাহফুজ নান্টু, কুমিল্লা)

কুমিল্লায় এক তরুণীকে হ’ত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদ’ণ্ড হয়েছে। তার নাম মাসুম বিল্লাহ।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ (তৃতীয় আদালত) নাসরিন জাহান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুমের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকায়। তাকে যাবজ্জীবন কা,রাদণ্ডে,র পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়; অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এপিপি আমিনুল ইসলাম আরও জানান, মাসুম বিবাহিত। এরপরও তিনি পাশের গ্রামের আসমা নামের এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাকে বিয়ে করার জন্য মাসুমকে চাপ দেন আসমা।

এই প্রেক্ষাপটে ২০১৬ সালের ২১ এপ্রিল রাতে আসমাকে শ্বাসরোধে হ’ত্যা করেন মাসুম। এ ঘটনায় পরদিন ২২ এপ্রিল আসমার বড় ভাই জসিম উদ্দিন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন।

পরে মোবাইল ফোনের কল লিস্টের সাহায্যে মাসুমকে গ্রে’ফতার করে পুলিশ। মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

চার বছর শুনানির পর আসামির উপস্থিতিতে মঙ্গল এই রায় ঘোষণা করা হয়। এ রায়ে আসমার বড় ভাই জসিম উদ্দিন সন্তোষ প্রকাশ করেছেন।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews