×

(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)

কুমিল্লা নগরীর কুচাইতলী-বাখরাবাদ সড়ক সংলগ্ন হিজবুল্লাহ দরবার শরিফের অালোচিত মাহবুব কবিরাজ এখন রোগীদের পরামর্শ ও ভক্তদের তালিম এখন অনলাইনে পরিচালনা করেন বলে জানা গেছে।যখন কোন রোগী বারপাড়া অাস্তানায় যায় কবিরাজের লোকজন ইমুতে অডিও ভয়েজ রেকর্ড করে কবিরাজের নিকট পাঠায়, কবিরাজ অাবার অডিও রেকর্ড সমাধান বলে দেন।

গত ৩১ মার্চ চিকিৎসার নামে ৩ বছরের শেখ ফরিদ নামের এক শিশুকে নির্মম ভাবে হত্যা করার কবিরাজ অভিযোগ রয়েছে এ কবিরাজের বিরুদ্ধে।শেখ ফরিদ বাড়ি বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের প্রবাসী শেখ জামাল হোসেন ও রোজিনা আক্তারের একমাত্র পুত্র সন্তান।

এ ঘটনার পর নিহত শিশুর মা রোজিনা আক্তার কোতোয়ালী মডেল থানায় মামলা করেন, এখনো আত্নগোপনে অাছে কবিরাজ মাহবুব। তবে পালিয়ে থেকেও তার কর্মকান্ড বন্ধ নেই।

বিশেষ সূত্র মতে, কবিরাজ মাহবুব এখন ভারতে অবস্থান করছেন। অন্য এক সূত্র জানায়, দেশেই এক মুরিদের বাড়িতে রয়েছেন তিনি। সেখান থেকে সব তদবির পরিচালনা করছেন। নিকট আত্মীয় ও ভক্তদের সাথে যাতায়াত-যোগাযোগ নিয়মিত হয়। তার কর্মচারিরা মামলার ভয়ে বারপাড়া আস্তানা থেকে চলে গেছে। চারদিকে সিসিটিভি ক্যামেরে নিয়ন্ত্রিণ আস্তানায় এখন কবিরাজের স্ত্রী, মা, বোন ও দুই ভাগিনা বসবাস করছে।

এ ধরনের কর্মকান্ডের জন্য ২০১১ সালে কুমিল্লা হাউজিং এস্টেট ভাড়া বাসা থেকে বিতারিত হওয়ার পর বারপাড়া গিয়ে অাস্তানা খুলে মাহবুব। সেখানে জমি ক্রয় করে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পাঁচ তলা বিশিষ্ট দু’টি ভবন তৈরি করে। সচেতন নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে গত ৮ এপ্রিল কবিরাজকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বারপাড়া এলাকাবাসী।

নাম প্রকাশ না করা শর্তে কবিরাজের এক রোগী জানান, কবিরাজের বড় ভাগিনা মো. নেছার উদ্দিন বারপাড়া বাড়ি থেকে আমাদের সাথে যোগাযোগ করে, এই নম্বরে 0187485****। ঔষধ লাগলে গিয়ে নিয়ে আসি। হাদিয়া হাতে হাতে বা বিকাশে দিতে হয়।

বারপাড়া গ্রামের বাসিন্দা রায়হান খান বলেন, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না।আমরা এ কবিরাজের কাছে কখনো যাই না। ডানে কুচাইতলী মেডিক্যাল বামে ময়নামতি মেডিক্যাল প্রয়োজন হলে এমবিবিএস ডাক্তারের কাছে চলে যাই।

রোগী পরিচয়ে কথা বললে কবিরাজেরর ভাগিনা নেছার উদ্দিন মোবাইলে জানান, মামা অসুস্থ দরবারে নেই। ইদের পর আসতে পারে। ভিজেডিং কার্ডে দেওয়া নম্বরে কল দিয়ে আসবেন। জরুরি কিছু দরকার হলে আমাকে বলেন, আমি হুজুরের আপন ভাগিনা। এতদিন যে কবিরাজ পরিক্ষা নিরীক্ষা ছাড়া রোগের নাম বলে দিতে পারতেন, দেশি-বিদেশী ডাক্তার যেখানে ব্যর্থ হয়ে যায়, সেখান থেকে যার যাত্রা শুরু হয়, আজ তিনি নিজেই অসুস্থ। রোগীর সেবা দিতে পারছেন না।

নিহত শিশু শেখ ফরিদের মা বলেন, মামলা করেছি এক মাস হয়ে গেছে, তাকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমাদের মতো যেন আর কোন মা-বাবার কোল খালি না হয়। অবিলম্বে ভন্ড কবিরাজ মাহবুবকে গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, ইতোমধ্যে তার বাড়িতে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all