×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় দুই দিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে  মা-মেয়ের মৃত্যু হয়েছে।  গত ৯ আগস্ট রাত ১ টায় কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান  ফাতেমা বেগম(৫৮) । দুইদিন পর  বুধবার  (১১ আগষ্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ফাতেমা বেগমের মা জয়নব বিবি(৮০)।  নিহত ফাতেমা কুমিল্লা সিটির ২৪নং ওয়ার্ড সালমানপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের স্ত্রী।   জয়নব বিবি  বরুড়া উপজেলার ২নং ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষীপুর এলাকার মৃত মোঃ আবদুল লতিফের স্ত্রী । দুই দিনের ব্যবধানে করোনায় মা- মেয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফাতেমা বেগম এর ছেলে সাইদুল ইসলাম সাইদ বলেন,  কোরবানির ঈদের পর ২৭ আগস্ট  আমার নানু জয়নব বিবি আমাদের বাড়িতে বেড়াতে আসেন ।একদিন পর তিনি জ্বরে আক্রান্ত হয়েছিল । জ্বর কিছুটা কমে যাওয়ায় তিনি বরুড়া নিজ বাড়িতে চলে যান । নানু বাড়ি যাওয়ার দুইদিন পর আমার মায়ের জ্বর আসে। ৮ আগষ্ট শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কুমিল্লা সদর হাসপাতলে ভর্তি করানো হয় । তখন মায়ের অক্সিজেন লেভেল ৩৫ ছিল । ডাক্তার বার বার বলেছিল আইসিইউ ব্যবস্থা করার জন্য কিন্তু কোথাও খালি পাইনি। ৯ আগস্ট রাত ১  টার পর আমার মা না ফেরার দেশে চলে যায় ।

সাইদ আরও বলেন,  আম্মুকে হসপিটালে ভর্তির একদিন  আগে ৭ আগষ্ট নানুর শ্বাসকষ্ট ও ডায়াবেটিকস বেড়ে যায় । তখন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় । আম্মুর দাফন সম্পন্ন করে ১০ আগস্ট নানুকে হাসপাতালে দেখতে যাই । ওনারও অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। বুধবার সকালে (১১ আগস্ট) তিনিও না ফেরার দেশে চলে যান । দুইদিনের ব্যবধানে মা ও নানুকে হারিয়ে আমরা মানসিক ভাবে ভেঙ্গে পড়েছি।

দাফন সংগঠন বিবেক” এর প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু’র নেতৃত্বে  দুইজনের  গোসল-কাফন-জানাজা সম্পন্ন করেন। ইউসুফ মোল্লা টিপু বলেন, আমাদের   ৩৭৭ ও  ৩৯৩তম মরদেহ দাফনটি ছিল মেয়ে ও মায়ের । করোনার শুরু থেকে  এমন অনেক হৃদয়বিদারক ঘটনার স্বাক্ষী হয়েছি। বর্তমানে মৃত্যু সংখ্যা এতটা বেড়েছে আমারা কয়েকটি টিমে ভাগ হয়েছি। তবুও লাশ দাফনে হিমশিম খেতে হচ্ছে । বুধবার রাত ১১ টা পর্যন্ত সারাদিনে ১০টি মরদেহ দাফন করেছি।  দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে বেহেশত নসীব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all