1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কুবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশ কালঃ সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৩৯৬

(নাজমুল সবুজ,কুবি প্রতিনিধি)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিটনেসবিহীন বাস অপসারণ এবং শিক্ষার্থীদের বাস বৃদ্ধি দাবিতে এবং শিক্ষার্থীদের বাস কর্মচারীদের দেওয়ার প্রতিবাদে বিকালে ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব বাস আটকে আন্দোলন করে শিক্ষার্থীর।

প্রায় ২ ঘণ্টারও বেশি সময় পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহের অনতিবিলম্বে সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এমনিতেই বাস সংকট তার মধ্যে একটি বাস কর্মচারীদের দিয়ে দেওয়া হয়েছে, এতে বাসের সংকট আরো বৃদ্ধি পাবে। তার মাধ্যে শিক্ষার্থীদের পরিবহণকারী বিআরটিসি বাসগুলোর ফিটনেস বিহীন হওয়ায় প্রায়ই মাঝপথে বিকল হয়ে পড়ে।

তাছাড়া বাসের সংখ্যা শিক্ষার্থীর তুলনায় পর্যাপ্ত নয়, এতে শিক্ষার্থীদের বাদুড়ঝোলা হয়ে যাতায়ত করতে হয়।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একই দাবিতে প্রশাসনকে ৩ দিনের সময়সীমা বেঁধে দেয় শিক্ষার্থীরা। সময়সীমা শেষ হলেও দৃশ্যমান কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে বলে জানা যায়।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews