×

(অমিত মজুমদার, কুমিল্লা)
এফবিসিসিআই পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান আসন্ন আগামী সংসদ নির্বাচন নিয়ে বলেন, কুমিল্লাবাসীর দোয়াতে আগামী সংসদ নির্বাচনে আ’লীগের প্রার্থী হবো। আমার বিশ্বাস সবার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।

রবিবার সন্ধ্যায় কুমিল্লা চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি সম্মেলন কক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা বলতে পারেন এত দিন আমি কোথায় ছিলাম, সত্যি কথা হচ্ছে উপরের সিগন্যাল ছাড়াতো আমি নামতে পারি না। কারণ আমার চাচা এমপি বাহার দীর্ঘদিন এই আসনে আছেন। তাই উপরের থেকে না বলা পর্যন্ত তো আমি নামতে পারি না। উপরের থেকে বলার কারণে আমি মাঠে নেমেছি। ইনশাল্লাহ, আওয়ামীলীগের নৌকা নিয়ে নির্বাচন করবো।

উল্লেখ্য কুমিল্লা সদর ৬ আসনে বর্তমানে আ’লীগের  এমপি রয়েছেন হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনিও আ লীগের মনোনয়ন নিয়ে শতভাগ আশাবাদী। ইমরান খানের ঘোষণার পর নতুন করে সদর আ.লীগে দলীয় কোন্দল সৃষ্টি হলো। গত সংসদ নির্বাচনে  বিএনপি অংশ গ্রহন না নেওয়ায়  বর্তমান এমপি বাহার ও ইমরান খান নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে  উক্ত নির্বাচনে ইমরান খান পরাজিত হয়েছিলেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all