×

নিজস্ব প্রতিবেদকঃ

বর্ণিল আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (২০ মার্চ ) উৎসবমুখর পরিবেশে কুভিকসাস কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কুভিকসাস সভাপতি আশির ইরানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রাসেলের সঞ্চালনায় অতিথি ছিলেন কুভিকসাস উপদেষ্টা, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ চাঁদ মিয়া, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রাজু আহাম্মদ, বাংলা বিভাগের প্রভাষক মো. মুনছুর হেল্লাল। এ সময় কুভিকসাস পরিবারের সদস্য সাইফুল ইসলাম সুমন, আল আমিন কিবরিয়া ও মাকছুদুর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মূল পর্বে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন ভিক্টোরিয়া কলেজ ইউনিটের সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, শতবর্ষী ভিক্টোরিয়া কলেজের গৌরবের ইতিহাস রয়েছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে ভিক্টোরিয়ার অবদান অনন্য। কলেজের ৯ টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। ২০ বিভাগের কার্যক্রম ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিক সমিতির কাজ।

সভাপতির বক্তব্যে আশির ইরান বলেন, সকল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে সাংবাদিক সংগঠন রয়েছে। ক্যাম্পাস সাংবাদিকতা দিনদিন জনপ্রিয়তা পাচ্ছে। এখন যারা মূলধারর গণমাধ্যমে কাজ করেছেন, তাদের অনেকে ক্যাম্পাস সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তাই বিবেকবান সাংবাদিক তৈরিতে কাজ করছে কুভিকসাস।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ যাত্রা শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। কলেজের ডিগ্রি শাখার কলা ভবনে সংগঠনের কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all