×

বরুড়া (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের উদ্যোগে সময়ের প্রয়োজনে অামরা এই প্রতিপাদ্যের অালোকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় রক্তঋন প্রবাসী ফোরামের সার্বিক সহযোগিতায় বরুড়া উপজেলা পরিষদ মিলানায়তনে সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আনিসুল ইসলাম।
রক্তঋন সংগঠনের সিনিয়ির সহ সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ কামাল হোসেন, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহম্মেদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রোটাঃ ওমর ফারুক, রক্তঋণ সংগঠনের উপদেষ্ঠা কমিটির সদস্য কাজী মমিন উল্লাহ ভুঁইয়া, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব অাহমেদ, মেসার্স সফিক ট্রেডার্সের সত্তাধিকারী মোহাম্মদ নোমান, রক্তঋন প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, অনুষ্ঠান শুরুতে কোরাঅান তেলাওয়াত করেন মুহাম্মদ অাবদুল হান্নান, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক অাওলাদ হোসেন সিয়াম, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক জাহিদ হাসান শোভন সহ সকল সদস্যবৃন্দরা। পরে প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all