1. jagocomilla24@gmail.com : jago comilla :
  2. weekybibarton@gmail.com : Amit Mazumder : Amit Mazumder
  3. sufian3500@gmaill.com : sufian Rasel : sufian Rasel
  4. sujhon2011@gmail.com : আশিকুজ্জামান : আশিকুজ্জামান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

কলেজ ছাত্রের মৃত্যু; কুমিল্লা নগর শিশু পার্কের সকল রাইড বন্ধ ঘোষণা

  • প্রকাশ কালঃ শনিবার, ২৫ আগস্ট, ২০১৮
  • ৩৩৪

(জাগো কুমিল্লা.কম)

কুমিল্লা ধর্মসাগর সংলগ্ন শিশু নগর উদ্যানে ‘ম্যাজিক বোট’রাইডে চড়তে গিয়ে রায়হান নামে এক কলেজ ছাত্র মৃত্যুর ঘটনার পর কুমিল্লা নগর শিশু পার্কের সকল রাইড বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞ টিমের সনদ না পাওয়া পর্যন্ত কুমিল্লা নগর উদ্যান (শিশু পার্কের) সকল রাইড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। শিশুসহ সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া।

তবে কবে নাগাদ এই রাইড গুলো চালু হবে তা বলা যাচ্ছে  না। বিশ্বস্ত সূত্রে জানা যায়, রবিবার উক্ত রাইড গুলো বিশেষজ্ঞটিম পরিদর্শন করবে। তার রিপোর্ট হাতে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে কোন রাইড গুলো চলবে , কোন রাইড গুলো চলবে না । কুমিল্লা জেলা পুলিশের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কুমিল্লাবাসী।

উল্লেখ্য, কুমিল্লা ধর্মসাগর নগর উদ্যানে ‘ম্যাজিক বোট’রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান( ২২) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লালমাই ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। নগরী ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে।

শনিবার রাত ৮ টায় বন্ধুদের সাথে উক্ত রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত রাইডটি বঙ্গবন্ধু মুরালের পিছনে অবস্থিত। গত কয়েকমাস পূর্বে রাইডটি চালু করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় চিৎকার শুনে উদ্যান এলাকায় আতঙ্ক মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে। পরে জানতে পেরেছে একজন ছেলে নাকি বিদ্যুতের শর্ট খেয়েছে। ঘটনার পর উক্ত রাইড পরিচালনাকারীরা লাপাত্তা হয়ে যায়। কলেজ ছাত্রের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় কিছু তরুন।এ বিষয়ে ম্যাজিকবোট পরিচালনাকারী কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে এই রাইডগুলো অনিরাপদ ও বিপদজ্জনক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া। তবে কিভাবে মৃুত্য হয়েছে বিষয়টি ময়নাতদন্ত শেষে জানা যাবে।

শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুনঃ

© All rights reserved © 2024 Jago Comilla
Theme Customized By BreakingNews