নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় ১৫ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।
মিয়া বাজার হাইওয়ে থানার এসআই গিয়াস উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।