×

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফুটবল ‘জাদুকর’ লিওনেল মেসির আর্জেন্টিনা। চাপ থেকে বেরিয়ে এসে স্বরূপে ফিরলেন এবং দলকে জয় এনে দিলেন। মেসি তার পরীক্ষা শতভাগ পাস। অন্যদিক, আজ পরীক্ষা দিতে মাঠে নামবে ফুটবলের আরেক জাদুকর নেইমার। নেইমারদের শেষ ষোলো নিশ্চিত হলে অর্থাৎ বিশ্বকাপে টিকে থাকতে হলে আজ বুধবার (২৭ জুন) সার্বিয়ার বিপক্ষে জিততেই হবে। ড্র করলেও চলবে। আর হারলে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবে সেলেকাওরা।

কিন্তু ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না। আর জিতলেই ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল চলে যাবে শেষ ষোলোয়।

বাংলাদেশ সময় বুধবার (২৭ জুন) দিবাগত রাত ১২টায় ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাটি অনুষ্ঠিত হবে। ভেন্যু: মস্কো।

প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কষ্টার্জিত জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই একথা বলায় যায়, ব্রাজিলের প্রথম দুই ম্যাচের পারফরম্যান্স হতাশ করেছে ফুটবলবোদ্ধা এবং ফুটবলপ্রেমীদের।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের এমন পারফরম্যান্সের কারণ হিসেবে সবাই কাঠগড়ায় দাড় করিয়েছেন নেইমারকে। তাকে ঘিরেই ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। আর সেই নেইমার চলতি আসরে এখনও জ্বলে উঠতে পারেননি।

এদিকে সার্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘নেইমারের কাঁধে দলের সকল ব্যর্থতার দায় দেয়া অন্যায় হবে। নেইমার একজন প্রতিভাবান খেলোয়াড়। তবে এখন যেভাবে খেলছে সেটা স্বাভাবিকের তুলনায় খারাপ। এটা হতে পারে না।’

২০১৪ বিশ্বকাপে নেইমারকে হারানোর পর পথ হারায় ব্রাজিল। জার্মানির বিপক্ষে ৭ গোল হজমের পর তৃতীয় স্থান নির্ধারণী খেলায়ও পরাজয়ের স্বাদ পায়।

চলতি বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে জয় বঞ্চিত থাকার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় সেলেকাওরা। ওই ম্যাচে কুতিনহো এবং নেইমার একটি করে গোল করে দলকে জয় এনে দেয়।

সার্বিয়ার বিপক্ষে নেইমার নিজের চিরচেনা রূপে ফিরবেন এমন বিশ্বাস রেখে তিতে বলেন, ‘একটা বিষয় খেয়াল করা জরুরি। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে নেইমার উন্নতি করেছে। এটা মূল্যায়ন করা জরুরি। মনে হচ্ছে তৃতীয় ম্যাচে আরও উন্নতি করবে। আমরা তার ওপর সব দায়িত্ব চাপিয়ে দিতে পারি না। আবার পুরোপুরি নির্ভরও হতে পারি না। অনেক সময় আপনাকে ঠান্ডা মাথায় সবকিছু চিন্তা করে এগুতে হবে। নেইমার সেই কাজটাই করছে। ইনজুরি থেকে ফিরে নিজের কাজটা করছে। আমরা আমাদের অনুভূতি এবং চাপ বুঝতে পারছি। তাকে ঘিরেই আমাদের স্বপ্ন। সেই আমাদের স্বপ্ন পূরণ করবে।’

ব্রাজিল কোচ তিতে যেমন নেইমারকে ঘিরেই ‘হেক্সা মিশনের স্বপ্ন’ দেখছেন, তেমনি কোটি কোটি ব্রাজিল সমর্থকরাও একই স্বপ্ন বুনছেন। এখন দেখার বিষয় সেলেকাওদের স্বপ্নপূরণ করতে কতটুকু নিজেকে মেলে ধরতে পারেন নেইমার তারই অপেক্ষা এখন।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘ডি’

জাগো কুমিল্লা.কম /২৭ জুন, ২০১৮/ সিইউ১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all