×

প্রেস বিজ্ঞপ্তি

আজ বুধবার। ১৬ ই ফেব্রুয়ারি। সকাল ১১টায় বরুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের কাকৈরতলা গ্রামের মরহুম আঃ করিম খাঁন কল্যাণ ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

কোরআন তেলোয়াত মধ্যে দিয়ে মরহুম আঃ করিম কল্যাণ ট্রাস্ট এর অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন কাকৈরতলা নুরানি হাফেজীয়া মাদ্রাসার শিক্ষার্থী মোঃ ফয়েজ উল্ল্যাহ। তারপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম লিমন। তারপর প্রধান অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি বক্তব্য রাখেন, মরহুম আলহাজ্ব আঃ করিম কল্যাণ ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক, বুয়েটের সাবেক শিক্ষক ও বর্তমান আমেরিকার পেটেন্ট বিভাগের প্রাইমারি পেটেন্ট এক্সামিনার ইঞ্জিনিয়ার মাসুদ করিম খান। তিনি বলেন, এই গ্রামের আমার জন্ম। আমার বাবার স্মৃতি আমাকে ধরে রাখতে হবে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। বাবার স্বপ্নগুলো পূরণ করার জন্য।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক এম এ ফারুক খান। এইছাড়া আরও বক্তব্য রাখেন, মাস্টার আঃ মান্নান, কামরুল ইসলাম তালুকদার মমিন, আমির হোসেন খাঁন সহ আরও অনেকে।

কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাকৈরতলা নুরানি হাফেজীয়া মাদ্রাসার 20 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি কাকৈরতলা 12 জন মেধাবী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ+, এস এস সি ও দাখিল পরীক্ষায় এ+, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ সুযোগ পাওয়া ছাত্রছাত্রী, সুষ্ঠভাবে হিফজ সম্পন্ন করা তিন জন ছাত্র সহ শিক্ষকদের ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোঃ শাহ জালাল টিপু এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন ফরাজী। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপুল কুমার শীল।

উল্লেখ, মরহুম আলহাজ্ব আঃ করিম খাঁন কাকৈরতলা গ্রামের কৃতি সন্তান। তিনি জনতা ব্যাংকের সাবেক জিএম ছিলেন। এবং পিপলস ক্রেডিট ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পাশাপাশি তিনি লেখালেখি করেছেন, তিনি বাংলা বোখরি শরীফের সংকলন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all