×

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া)

কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় বরুড়া থানার হলরুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বরুড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ,উপজেলা পল্লী বিদ্যুৎ কর্মকর্তা জালাল আহমেদ।

সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম এমরানুল হক মারুফ বলেন, প্রতিটি পূজা মন্ডপের সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হলে সাথে সাথে যোগাযোগ করবেন। গুজব ছড়ানো আগে আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত করবে। প্রয়োজনে সকল পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীকে নিয়ে একটি গ্রুপ তৈরি করা হবে। শান্তিপূর্ণ ভাবে পূজা অনুষ্ঠিত হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল ইসলাম স্বপন,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লব, উপজেলা জামায়াতে আমীর মোহাম্মদ শাহাদাত হোসেন,উপজেলা পূজা কমিটির সভাপতি ডা তপন ভৌমিক, সাধারণ সম্পাদক মাস্টার তপন বনিক, ভবানীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ রেজাউল হক, কুমিল্লা জেলা গন-অধিকার পরিষদের সদস্য কামাল উদ্দিন,উপজেলা খেলাফত ইসলামির সভাপতি মাওলানা ইলিয়াস, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা আহমেদ উল্লাহ, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all

বরুড়ায় মাদকাসক্ত ভাইকে পঙ্গু বানাতে গিয়ে খুন, গ্রেপ্তার ৩

মাহফুজ নান্টু,কুমিল্লা কুমিল্লা বরুড়ার শালুকিয়া গ্রামে মাদকাসক্ত ভাইকে হত্যার অভিযোগে ভাই, বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফ হোসেন (২২),...

Read out all