×

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১০ ইউনিয়ন পরিষদের সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী, ভোটার ও কর্মী-সমর্থকরা। তারা স্থানীয় এমপি ও দলের প্রভাবমুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন ও পরে মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলাপ্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দফতরে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করে বলেন, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা, প্রচার কাজে বাধা, মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শনসহ নৌকায় ভোট না দিলে মেরে ফেলা ও এলাকাছাড়া করার হুমকি দেয়া হচ্ছে। তারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থীদের কর্মী-সমর্থক ও ভোটারদের কেন্দ্রে না আসার জন্য হুমকি দিচ্ছে। এমন অডিও-ভিডিও রেকর্ডও তাদের হাতে রয়েছে বলে তারা জানান। এছাড়া বহিরাগত অস্ত্রধারীদের এনে মোটর সাইকেল মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। তাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকী প্রদর্শন করা হচ্ছে। লিখিতভাবে অনেক অভিযোগ করার পরও কোন প্রতিকার পাননি বলে তারা অভিযোগ করেন।

স্বতন্ত্র প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্ব স্ব এলাকায় আমরা সবাই আওয়ামী লীগের নেতৃস্থানীয়। তৃণমূলে পছন্দের প্রার্থী ও সারাজীবন আওয়ামী লীগ করা পরীক্ষিত নেতৃত্বের হাতে নৌকা না দিয়ে জামাত-বিএনপি থেকে আসা হাইব্রিড ব্যক্তিদের হাতে নৌকা তুলে দেয়া হয়েছে।

তাই ভালোবাসার নৌকাকে বাঁচাতে আমরা বাণিজ্যিক নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমরা সবাই নৌকার লোক, তবে মাঝির পক্ষে কেউ নেই। এখানে ভয়মুক্ত সুষ্ঠু ভোট হলে তারা বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই উপজেলার গুণবতী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গোলাম মাওলা শিল্পী।

এসময় প্রতিবাদী কর্মসূচিতে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শুভপুর ইউনিয়নের এএসএম শাহীন মজুমদার, জগন্নাথদীঘির মাহবুবুল হক খান, কনকাপৈতের মো. বেল্লাল হোসেন, চিওড়ার মো. আবু তাহের, বাতিশার ফারুক হোসেন মজুমদার, কনকাপৈতের মো. ইকবাল হোসেন, গুণবতীর মোস্তফা কামাল প্রমুখ। তারা সহিংসতা ও স্থানীয় এমপি মুজিবুল হকের প্রভাবমুক্ত নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপের দাবি জানান। পরে একই দাবিতে তারা বিক্ষোভ মিছিলসহ জেলাপ্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দাখিল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all