×

নিজস্ব প্রতিবেদক:

এটা আমার নির্দেশ ‘মার খেয়ে আসা যাবে না, মার দিয়ে আসতে হবে, তার জন্য যদি দশটা মার্ডারও করা লাগে তাই করে আসবেন। আমি বাকিটা দেখব ইনশাল্লাহ।

কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩নং জোয়াগ ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ছেলে মিজানুর রহমান খানের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় জোয়াগ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের এক উঠান বৈঠকে এমন বক্তব্য দেন তিনি। পরে রাত ১০ টার পর ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল ভিডিওতে মিজানুর রহমান খান আরও বলেন, ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার লোকদের এক ফোঁটা রক্ত ঝড়ে, আপনি দশ ফোঁটা রক্ত নিয়ে আসবেন, বাকিটা আমি দেখবো ইনশাল্লাহ। ছাড় দেওয়া যাবে না, এক চুল পরিমাণও ছাড় দিব না। মিজান কী জিনিস এখনও জোয়াগের অনেক লোক জানে না। জানা উচিত, যখন নমিনেশন নিয়ে আসছি তখন থেকেই জানা উচিত।’

এসময় তার পিতা আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইঞ্জি. আব্দুল আউয়ালও ওই মঞ্চে উপস্থিত ছিলেন।

ইঞ্জি. আব্দুল আউয়াল বলেন, আমাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার জন্য একটি পক্ষ ভিডিওটি ছড়িয়েছে। আপনার ছেলে মার্ডার করার নির্দেশ কেন দিল? এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।
আরেক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমার প্রতিপক্ষ নিয়মিত হুমকী দিয়ে আসছে। আমার জন্য দোয়া করবেন।

বিষয়টি নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all