×

(আবু সুফিয়ান রাসেল, কুমিল্লা)

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল দীর্ঘদিন ধরে এ হাসপাতালে ব্যবহৃত হয়ে আসছে একটি মাত্র সরকারি এম্বুলেন্স। গতমাসে যুক্ত করা হয়েছে আরো একটি এম্বলেন্স। ৫০০ শয্যার এ হাসপাতালে গড় রোগী ভর্তি থাকে প্রায় ৮৫০ জন। কিন্তু ৮৫০ জন রুগীর জন্য মাত্র দু’টি এম্বুলেন্স কোন ভাবেই যথেষ্ট নয় বলে মনে করেন রোগীর স্বজনরা।

ফলে হাসপাতাল আঙ্গিনায় প্রবেশ করে ব্যক্তিমালিকানা এম্বুলেন্স আর বহিরাগত এম্বুলেন্সের নাম করে হাসপাতাল এলাকায় অবস্থান করে দালাল চক্রের সদস্যরা । সরকারি এম্বুলেন্সরে সেবা পেতে গুণতে হয় অতিরিক্ত টাকা ।

সরকারি ভাবে নির্ধরিত এম্বুলেন্স ভাড়া প্রতিকিলো মিটার ২০ টাকা (যাওয়া ১০, আসা ১০টাকা)। কিন্তু সরকারি চালকরা সে নিয়ম না মেনেই বিপদে পরা রোগীদের স্বজন থেকে আদায় করেন নিজেদের মন মত টাকা। সরকারি এম্বুলেন্স পেতে গুণতে হবে আতিরিক্ত টাকা বা পরিচিত কারো সুপারিশ লাগে।

সরেজমিনে দেখা যায় , কুমেক হাসপাতাল থেকে বরুড়া বাজার পর্যন্ত সরকারি এম্বলেন্সের দাবি করছেন ১,৫০০ টাকা কিন্তু সরকারি হিসাবে এ ভাড়া হওয়ার কথা ৩৮০ টাকা। কুমেক হাসপাতালে এমন চিত্র প্রতিদিনের । প্রতিনিয়ত মানুষ থেকে আদায় করা হয় কয়েকগুণ আতিরিক্ত টাকা।

যখন আবার কেউ প্রতিকিলো ২০ টাকা সরকার কতৃক নির্ধারিত , এ কথা স্মরণ করিয়ে দেন। তখন চালকের শুরু হয় নানা অজুহাত। গাড়ি নষ্ট, গ্যাস কম এতদূর যেতে পারবো না, ভাড়া আছে বেসরকারি গাড়ি দেখেন, আমার এখন ভাড়া আছে ইত্যাদি। লাকসাম থেকে মা নিয়ে কাসেম জানান, ছয়দিন এখানে ভর্তি ছিল আজ বাড়ি নিয়ে যাব। সব এম্বুলেন্স ভাড়া বেশি চায়, আমারা যেহেতু বিপদে পরেছি বাধ্য হয়ে এখন বেশি টাকা দিতে হবে।

আতিরিক্ত ভাড়া কেন নেওয়া হয় ? এমন প্রশ্নের জবাবে চালক জাহাঙ্গীর আলম বলেন, রাস্তা ভাঙ্গা, গাড়ীর খরচ আছে। অফিসে টাকা টুকা জমা দিয়া দুই-একশ থাকলে এটা আমরা পাই।

এ বিষয়ে হাসপাতাল পরিচালক ডাঃ স্বপন কুমার অধিকারি কলেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি এম্বুলেন্সের ভাড়া প্রতিকিলো ১০টাকা । এ নোটিস লাগিয়ে দিয়েছি। যেহেতু ড্রাইবারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all