×

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় চেক প্রতারনা মামলায় আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমানের স্ত্রী একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আইসিএলের পরিচালক সামছুন্নাহার মিনাকে জেল হাজতে প্রেরন করেছে কুমিল্লার আদালত।

২ জুলাই সোমবার কুমিল্লা নাঙ্গলকোট থানার বিজ্ঞ ম্যাজিস্টেট শাহনেওয়াজ মনির এর আদালতে সামছুন্নাহার মিনা ও তার ছেলে মোঃ শাহেদ হাজির হয়ে জামিন চাইলে আদালত শাহেদকে জামিন দিলেও সামছুন্নাহার মিনার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

মামলার অপর আসামী আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমান, পরিচালক আশরাফুল ইসলাম, মোঃ খোরশেদ আলম, কাজী ফখরুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার বিবরনে জানা যায়, আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিঃ (আইসিএল) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমান, পরিচালক তার স্ত্রী সামছুন্নাহার মিনা, ছেলে শাহেদসহ তাদের অন্যান্য পরিচালকরা কুমিল্লার নাঙ্গলকোট থানার শ্যামপুর গ্রামের সাবেক পুলিশ পরিদর্শক মৃত মনিরুল হকের স্ত্রী মিসেস ফখরুজ্জাহানের কাছ থেকে বিভিন্ন কুপ্ররচনার মাধ্যমে নগদ ২৩ লক্ষ টাকা লভাংশ দিবে বলে নেয়।

কিছুদিন লভ্যাংশ দিয়ে পরবত্তীতে আর কোন লভাংশ না দিয়ে পুরো টাকা আতœসাধ করে। মামলার বাদী জানায়, তার স্বামী একজন মুক্তিযোদ্ধা ছিলেন । পুলিশে পরিদর্শক পদে কর্মরত অবস্থায় স্বামীর আকস্মিক মৃত্য হয়। স্বামীর মৃত্যর পর তার মুক্তিযোদ্ধা ভাতা ও পেনশনের সকল টাকা তারা কু-প্ররচনার মাধ্যমে আতœসাধ করে নিঃস্ব করে দেয়। এ ব্যাপারে মিসেস ফখরুজ্জাহান বাদী হয়ে বিগত ২০১৩ সালের ১১ অক্টোবর কুমিল্লার নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। পরবত্তীতে সিআইডি মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করেন। আদালত তাদের বিরেুদ্দে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
বাদী পক্ষের আইনজীবি এডভোকেট মোঃ আব্দুল মান্নান মজুমদার জানান, চেক প্রতারনা মামলায় আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এইচএনএম শফিকুর রহমান, তার স্ত্রী সামছুন্নাহার মিনা, ছেলে মোঃ শাহেদসহ অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলার প্রেক্ষিতে ২ জুলাই সোমবার কুমিল্লা নাঙ্গলকোট থানার বিজ্ঞ ম্যাজিষ্টেট শাহনেওয়াজ মনির এর আদালতে সামছুন্নাহার মিনা ও তার ছেলে মোঃ শাহেদ হাজির হয়ে জামিন চাইলে আদালত শাহেদকে জামিন দেয় এবং সামছুন্নাহার মিনার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। আইসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এইচএনএম শফিকুর রহমানসহ তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার ২৫ টিসহ চট্রগ্রাম বিভাগে মোট ১২৫টি মামলা রয়েছে। সবগুলোতেই তাদের বিরুদ্দে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all