×

(জাগো কুমিল্লা.কম)

একটি পরিচ্ছন্ন নগরীতে বিশুদ্ধ অক্সিজেন গ্রহনের প্রত্যাশায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে সিঁড়ি ফাউন্ডেশন, তারই অংশ হিসেবে শনিবার নগরীর ধর্ম সাগর পাড়ে আর্ট কলেজের কক্ষে সুধীজনদের সাথে হয়ে গেল মত বিনিময় সভা “আঙ্গিনা আমাদের, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের” শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সিঁড়ি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব সুমন সালাহউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর মতিউর রহমান। উক্ত  পরিচ্ছন্নতা অভিযান জাগো কুমিল্লা ফেসবুক পেইজে  সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি ও সামাজিক পৃষ্টপোষক ডা: ফাহমিদা আজীম কাকলি, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের এ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারিকুল আলম, কবি সৈয়দ আহমেদ তারেক, কবি শরীফ আহমেদ অলি।

আলোচনায় বক্তারা পরিবেশ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে জনসচেতনা বৃদ্ধিকেই প্রাধান্য দিয়েছেন। তার পাশাপাশি পরিবেশ বান্ধব ও বিজ্ঞান সম্মত ডাস্টবিনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। বিশেষ করে শহরের একমাত্র অবকাশ যাপন স্থান ধর্মসাগরপাড় ও তার আশেপাশে প্রয়োজনীয় ডাস্টবিন না থাকার কারনে পরিবেশ নোংরা হচ্ছে বলে মনে করেন আলোচকরা।

আলোচনা শেষে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ভলেন্টিয়ার এবং আমন্ত্রীত অতিথিরা মিলে ধর্মসাগর পাড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন একঝাক তরুন তরুণী হাতে গ্লাভস পড়ে তাদের প্রিয় অবকাশ যাপন স্থানটিকে পরিষ্কার করেন যা ছিল সত্যি দেখার মতো। পরিষ্কার করার পাশাপাশি হ্যান্ডমাইক দিয়ে জনগনকে যেখানে সেখানে ময়লা না ফেলার জন্য ও অনুরোধ করা হয়।

ভলেন্টিয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত, নিপা, সৌরভ, মুমু, তানিম, পূজা, আতাউল, নিঝুম, মোশাররফ, প্রিমা, মহিউদ্দিন, তামান্না, শতাব্দী, মিনহাসহ আরো অনেকে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন:

https://www.facebook.com/jagocomilladotcom/videos/2150748568543808/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all