×

অনলাইন ডেস্ক:

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (১৩ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন বিভাগের পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা যায়, রোববার ৮টি বিভাগের ১১টি সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষাও চলছে।

পরীক্ষাগুলো হলো- লোকপ্রশাসন বিভাগের একটি সেমিস্টার, ব্যবস্থাপনা বিভাগের একটি, আইন বিভাগের একটি, মার্কেটিং বিভাগের একটি, ফার্মেসি বিভাগের একটি, পরিসংখ্যান বিভাগের দুইটি, আইসিটি বিভাগের দুইটি ও অ্যাকাউন্টটিং বিভাগের দুইটি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া শুরু করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যতটা সম্ভব জনসমাগম কমাতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি অনুষদের সামনে পৃথক সাবান-পানির ব্যবস্থা করা হয়েছে।’

প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতিতে গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের এক সভা থেকে চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন। পরে ৩ জুন একাডেমিক কাউন্সিলের সভা থেকে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র: জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক হায়দার আলী

অনলাইন ডেস্ক:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-সিএসই বিভাগের অধ্যাপক মো. হায়দার আলী। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের...

Read out all

পরীক্ষার রুটিন না দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি

অনলাইন ডেস্ক: আত্মহত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মো. আনিসুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে...

Read out all

করোনা উপসর্গসহ ১০ দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী আবুল হাসান। রোববার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে...

Read out all

কুবিতে রঙ করতে গিয়ে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত; ছিল না নিরাপত্তা ব্যবস্থা !

অনলাইন ডেস্ক:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের পাঁচ তলা থেকে পড়ে ফারুক (৩০) নামে এক রঙমিস্ত্রী নিহত গিয়েছেন।রোববার (২৭ জুন) বেলা ১১টার...

Read out all

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল এমন শ্লোগানে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণ। রবিবার সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা...

Read out all