×

অনলাইন ডেস্ক:
ফেনীতে নগদ টাকা ও জমি জমা লিখে না দেয়ায় ৯০ বছর বয়সী বৃদ্ধা মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে ছেলে। পাশাপাশি আহত মাকে হাসপাতালে নেয়ার পথে বাধা দিয়েছে ছেলে আবদুর রহিম।

গত শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজপানুয়া গ্রামে নসা মিয়া মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধা ওই বাড়ির হাজী ছন্দু মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে ছেলে আবদুর রহিম বৃদ্ধা মা সবুরা বেগমের কাছে নগদ টাকা দাবি করে। টাকা দিয়ে অস্বীকার করায় মাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে। অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে বড় ছেলে আব্দুল হাই মাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে চাইলে বাধা দেয় রহিম।

বৃদ্ধা সবুরা বেগম জানান, তার মেজ ছেলে আবদুর রহিম তার স্বামীর ১০ কানি সম্পত্তি থেকে ভাই-বোনদের বঞ্চিত করে অধিকাংশ হাতিয়ে নেয়। এরপরও মায়ের চিকিৎসা ও ভরণপোষণের জন্য রাখা সম্পত্তি দাবি করে রহিম। ওই জমি দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। বর্তমানে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন তিনি।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, শনিবার রাতে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার রাতে বৃদ্ধার পরিবারের সন্তানরা বন্ডসই দিয়ে নিজ দায়িত্বে বৃদ্ধাকে বাড়িতে নিয়ে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all