×

অনলাইন ডেস্ক:
বান্দরবানের থানচিতে শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় রবিবার (২৭ মে) নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। থানছি থানায় করা ওই মামলায় অভিযুক্ত শিক্ষক ও উপজেলা চেয়ারম্যানকে আসামি করা হয়।

এ বিষয়ে থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, থানছির বড় মদক ভেতর পাড়ার বাসিন্দা জুম চাষির মেয়ে। পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে ওই পাড়ার বৌদ্ধবিহারের হোস্টেলে থেকে পড়াশোনা করতো। স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ওই ছাত্রী নিজ স্কুলের সহকারী শিক্ষক সাইন থোয়াই মারমারের কাছে প্রাইভেট পড়ত।

এ সুযোগে ওই শিক্ষক গেল এপ্রিল মাসে ওই ছাত্রীকে দুইবার ধর্ষণ করে। যার ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।এ ঘটনায় নির্যাতিতার বাবা গত বুধবার বড় মদক থেকে থানছি এসে বিষয়টি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমার কাছে বিচার দিলে তিনি বিষয়টি মীমাংসার জন্য সময় নেন।

তবে শনিবার পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় রবিবার শিশুটির বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করে। মামলায় উপজেলা চেয়ারম্যানকেও আসামি করা হয়।নির্যাতিতার বাবা জানান, অভিযুক্ত স্কুল শিক্ষক উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে হওয়ায় বিচার দেয়ার পরও তিনি বিচার না করে উল্টো প্রভাব বিস্তার করায় তাকেও মামলায় আসামি করা হয়েছে।

তবে এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে সোমবার প্রথাগত সামাজিক বিচারের আয়োজন করা হয়েছিল।তবে থানায় মামলার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।তাসলিমা জানিয়েছে, রহিম তাকে ভাওতা দিয়ে মিথ্যা বলে নিয়ে এসেছে। সে মনিরামপুরের বালিয়াডাঙ্গা হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।

আব্দুর রহিম স্বীকার করেছে যে তার দুই বিয়ে। এখন বয়স ৪০। বাড়িতে দুটি সন্তানও রয়েছে তার। পেশায় ভ্যান চালক।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, নোটারি পাবলিক থেকে বিয়ের চেষ্টার সময় নবম শ্রেণীর ছাত্রীসহ মোট তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all