×

এস এন ইউসুফ:
ট্রেনের আজ যত উন্নয়ন হয়েছে, এর সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ আপনারা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছেন কার জন্য? এটা কার অবদান? প্রানমন্ত্রী শেখ হাসিনার অবদান। ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে ঘর ফেরত মানুষদের শুভেচ্ছা জানাতে গিয়ে যাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।

১৩ জুন বুধবার দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থানরত চট্টগ্রামগামী সূবর্ণ এক্সপ্রেস ও রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের এ শুভেচ্ছা জানান মন্ত্রী। এসময় মন্ত্রী যাত্রীদের উদ্দেশ্যে বলেন ‘আপনারা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আগামীতে আরও উন্নত সেবা দিতে পারেন। আর এর সুযোগ-সুবিধা আপনারা ভোগ করতে পারেন।

’কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে মোঃ মুজিবুল হক বলেন, আজ কমলাপুর থেকে ৩০টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যর উদ্দেশে ঢাকা ছেড়েছে। একটি ট্রেন (সুন্দরবন) ছাড়া সব ট্রেন সময় মতো ছেড়েছে। চট্টগ্রাম থেকে ৩২টি ট্রেন ছেড়েছে সঠিক সময়ে। আজ ৯৪টি ট্রেন ঢাকা ও চট্টগ্রাম থেকে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাবে। তিনি বলেন, ট্রেন যাত্রায় এখন কোনো ভোগান্তি নেই। আগামী বছরে আরও উন্নত সেবা পাবেন যাত্রীরা।

কোনো টিকিট সঙ্কট নেই আগামীতেও থাকবে না। এজন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। যাত্রীদের ছাদে ওঠা নিয়ে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ছাদে ভ্রমণ করা কোনো আইনে নেই। কমলাপুর থেকে কোনো যাত্রী ছাদে উঠতে পারছেন না। তবে নিজ উদ্যোগে অন্য কোথা থেকে ছাদে উঠলে সেক্ষেত্রে কী করণীয় আছে? তারপরও চেষ্টা চলছে, কাউন্সিলিং করা হচ্ছে, তাদের বোঝানো হচ্ছে। মন্ত্রী বলেন,‘আমাদের লক্ষ্য জনগণের সেবা করা।

আমরা যাত্রীদের নিরাপদ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সবাই নিরাপদে ঢাকা ত্যাগ করবেন আবার নিরাপদে ঢাকায় ফিরবেন এটাই কামনা।’

এ সময় যাত্রীদের সাথে কথা বলে এবং হাত মিলিয়ে সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। পরিদর্শন কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামছুজ্জামান, রেলপথ মন্ত্রীর একান্ত সচিব(উপ-সচিব) এ কে এম জি কিবরিয়া মজুমদার, সহকারী একান্ত সচিব এন এ এম জসিম উদ্দীন, রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পিআরও মোঃ শরিফুল আলম সহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্দ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all