×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পানারপুকুরপাড় গ্রামের প্রবাসীর স্ত্রী খুন হওয়ার ২৪ ঘন্টা পর ঘাতক কাঠমিস্ত্রি জাকির হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২ টায় কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের পানার পুকুর পাড় গ্রামের মৃত ওয়াছ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক জাকির হোসেন (৩০) ২জুলাই সোমবার সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের পানার পুকুরপাড় গ্রামের সৌদি আরব প্রবাসী আবুল বাশার এর স্ত্রী সেতারা বেগম (৪০) এর ঘরে ডুকে ছুরিকাঘাত খুন করে পালিয়ে যায়।

এসময় সেতারা বেগমের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে কাঠমিস্ত্রী জাকির হোসেনের নাম বলে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সেতারা বেগমকে মৃত বলে ঘোষনা করেন। ওইদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বুড়িচং থানার তদন্ত ওসি ( পরিদর্শক) মেজবাহ উদ্দিন ভূইয়া, এস আই ইয়াছিন, এস আই পুষ্পবরন চাকমা একটি সুরত হাল রিপোর্ট তৈরী করেন। ঘটনাস্থলে একটি রক্তমাখা ছুরি, একটি সিগারেটের প্যাকেট পাওয়া যায়।

জানা যায়, সেতারা বেগমের বাড়ির আসবাবপত্র বানাতেন। এই সু-বাদে কাঠমিস্ত্রী জাকির দীর্ঘদিন ধরে আসা যাওয়া ও খাওয়া দাওয়া থাকা হতো। তবে দীর্ঘদিন চলাফেরা ও সু সম্পর্ক করে টাকা পয়সার লেনদেন করে সোমবার উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেতারা বেগমকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনার ফলে পুরো এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নানান গুঞ্জন শোনা যাচ্ছে অন্য কিছুতেও ঘাতক জাকির হোসেন লিপ্ত ছিল।
হত্যাকান্ডের একদিন পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর আদালত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক জাকিরকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে জানান, আমরা কাঠমিস্ত্রী জাকির হোসেনকে গ্রেফতার করেছি এবং হত্যার সঠিক তদন্ত অব্যহত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all