×

অনলাইন ডেস্ক:
অবশেষে ক্ষণ গণনা শেষ। জমজমাট উদ্বেধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। বিশ্বসেরা হওয়ার এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে বিশ্বের ৩২টি দল। ম্যাচ হবে মোট ৬৪টি। এই ম্যাচ গুলো দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনের পর্দায়।

এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখা যাবে বাংলাদেশের মাছরাঙা টিভি ও নাগরিক টিভিতে। তাছাড়া বাংলাদেশ টেলিভিশনও কিছু কিছু ম্যাচ সম্প্রচার করবে।

মাছরাঙা টিভিতে প্রতিটি ম্যাচ শুরুর আগে থাকবে ম্যাচ বিশ্লেষণ, পরিসংখ্যানসহ নানা তথ্য নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কিক অফ’। আর খেলা শেষ হওয়ার পর হাইলাইটস তো থাকছেই।

আর নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে ৫৬টি খেলা। বাকি খেলাগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। এর বাইরে খেলোয়াড়দের বিশ্লেষণ ও বিভিন্ন খেলার আপডেট থাকবে।

ফিফার ২১তম আসরের প্রথম দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে এশিয়ার প্রতিনিধি সৌদি আরব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর আধা ঘন্টা আগে অর্থাৎ রাত সাড়ে ৮টায় ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী কনসার্টে বিখ্যাত তারকা রবি উইলিয়ামস থাকছেন। এছাড়াও রাশিয়ান গায়িকা এইডা গরিফুল্লিনা থাকছেন। এছাড়াও থাকছেন ব্রাজিলকে দুবার বিশ্বকাপ জেতানো তারকা ফুটবলার রোনালদো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all