×

( জাগো কুমিল্লা.কম)

বছর ঘুরে আবারো ফিরে এলো খুশির ঈদ। শৈশব কৈশোরের ঈদ উদযাপন করার আনন্দ প্রতিটা মানুষের কাছে একেবারে অতুলনীয় ছিল।কুমিল্লা (দ:) জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিন শৈশবের ঈদ উদযাপনের স্মৃতি রোমন্থন নিয়ে লিখেছেন মাহফুজ নান্টু:

ছোটবেলার ঈদের আনন্দ এক রকম এখন সে আনন্দটার ধরন আরেক রকম। আমরা ছোট বেলায় ঈদের নামাজে যেতাম। তারপর ঈদের নামাজ থেকে এসে নানুর বাড়ি ও বড় বোনের বাড়ি যেতাম। ছোট বেলার ঈদের সময় নানুর বাড়ি আর বোনের বাড়ি বেড়ানোটা ছিল প্রধান আকর্ষণ। কারণ আমি নাতি হিসেবে অনেক বেশি আদর পেয়েছি। আর বড় বোনের বাড়িতে যেতাম, দুলা ভাইয়ের কাছ থেকে সালামি নিতাম। বেশ মজার ছিল শৈশবের ঈদ।

আমাদের শৈশবে ঈদের আগে মক্তবে বেশ কয়েকজন ছাত্রকে সুরা শেখানো হতো। আর ঈদগাহে গিয়ে সুরা পড়া ছিলো আমার কাছে অন্যরকম আনন্দের। আমরা সুরা শিখতাম ঈদের দিন ঈদের নামাজের আগে তেলোয়াত করার জন্য। আমাদের শৈশবে ঈদের সময় ঈদগাহে সুরা তেলোয়াত করাটা একটা আনন্দের বিষয় ছিলো।

ওই সময়ে ঈদগাহের পাশে রঙিন কাগজের টুপি বিক্রি হতো। এক আনার মতো দাম ছিলো। একবার ঈদের দিন ঈদগাহে ঈদের জামাতের আগে আমি সুরা তেলোয়াতের জন্য যেই মাত্র দাঁড়ালাম, তখনই একটা বাতাসের ঝাপটা আমার মাথার টুপিটাকে ঈদগায়ের পাশে পানিতে টুইটুম্বুর ধানী জমিতে নিয়ে ফেলে।

কাগজের টুপি তাই এটা ভিজে নষ্ট হয়ে গেল। এ ঘটনায় আমার মন খুব খারাপ হয়েছিল। তবে এখন এ ঘটনা মনে পড়লে খুব হাসি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all