×

( জাগো কুমিল্লা.কম)

বছর ঘুরে আবারো  ফিরে এলো খুশির ঈদ। তথ্য-প্রযুক্তির ছোয়ায় মানুষের জীবনমানে এসেছে ব্যাপক পরিবর্তন। সে পরিবর্তনের ছোঁয়ায় পরিবর্তন এসেছে ঈদ উদযাপনেও। শৈশব কৈশোরের ঈদ উদযাপন করার আনন্দ প্রতিটা মানুষের কাছে একেবারে অতুলনীয় ছিল।  কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীর এর ঈদ উদযাপনের স্মৃতি রোমন্থন নিয়ে লিখেছেন মাহফুজ নান্টু:

স্মৃতি শ্বাশত সুখের। আমাদের ঈদ আমাদের উৎসব। এখনো ঈদ করি আগেও ঈদ উদযাপন করতাম। পার্থক্য শুধু সময়ের। শৈশব-কৈশোরে ঈদ উদযাপন করতাম নিজের জন্য। এখন সবাইকে নিয়ে উদযাপন করি। এ বছর ঈদ উদযাপনে অনেক কিছু মিস করবো। দায়িত্বের কারণে এবার ঈদ করবো কুমিল্লায়। তবে বেশিরভাগ সময়ে আমি ঈদ উদযাপন করেছি আমার পরিবার পরিজনের সাথে।

একটু পেছনের দিকে গেলে বলতে পারি প্রতি বছর ঈদে আমি নাড়ির টানে বাড়ি ফিরতাম। আমার পৈত্রিক নিবাস নরসিংদী জেলায়। ঈদের আগের দিন আমরা বন্ধুরা একসাথে হই। গত বছরও হয়েছি। আমাদের একসাথে হওয়ার কারণটা ছিলো সব বন্ধুরা মিলে চাঁদ রাতে সেলুনে গিয়ে মাথার চুল কাটা। খুব মজার বিষয়। গত বছরও সব বন্ধুরা একসাথে চুল কেটেছি। এ বছর সম্ভব আর হবে না। কুমিল্লা জেলা প্রশাসকের দায়িত্ব নিয়ে এখানে এসেছি। এ কুমিল্লার মানুষদের সাথে এ বছর ঈদের আনন্দ ভাগাভাগি করবো।

ঈদের স্মৃতি নিয়ে আমার বেশ মজার কিছু স্মৃতি বলি। ছোট বেলায় আব্বা ঈদের নামাজে যাওয়ার আগে ঈদের সালামি হিসেবে আমাকে চকলেটের বক্স দিতে। আমি সে বক্সটা ঈদগায়ে ঈদের মেলায় বিক্রি করতাম। সে টাকা দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম। আহ কি আনন্দ ছিলো। ঈদের জন্য কেনা নতুন পোষাক লুকিয়ে রাখতাম।

যেন কেউ দেখে না ফেলে। নতুন জামা ঈদের নামাজের আগে পড়ার আগে কেউ দেখে ফেললে পুরাতন হয়ে যাবে এমন একটা রীতি ছিলো আমাদের বন্ধুদের কাছে। ঈদের সালামী ঈদের নতুন জামা এগুলো আমাদের কাছে অনেক আনন্দের ছিলো।
এখন আমি আমার ছেলে-মেয়েদের মাঝে নিজের হারিয়ে যাওয়া শৈশব-কৈশোরের ঈদের আনন্দ খুঁজি। তাদের ঈদের সালামি ঈদের নতুন পোষাকের মাঝে নিজের গুলো মিলিয়ে দেখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all