×

অনলাইন ডেস্ক:
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ-উৎসবে বরাবরই আলোচনায় থাকেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে তারাও ছুটে গেছেন নিজের এলাকায়, নিজ পরিবারের কাছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পূর্বের ন্যায় এবারও ঈদ করতে ছুটে গেছেন নিজ এলাকা নড়াইলে। সকালে নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েন ১৬ কোটির বাঙালির প্রিয় তারকা ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি।

ঈদের নামাজ পড়তে মাশরাফি সাদা পাঞ্জাবি পরে ঈদগাহে যান। তার সঙ্গে ছিলেন ছোট ভাই সিজার, মামা নাহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা। ঈদের নামাজ শেষে মাশরাফি তার নানা বাড়ি আলাদাতপুরে যান।


বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বগুড়ায় নিজ এলাকায় ঈদ করছেন। সেখানকার স্থানীয় ঈদগাহে নামাজ আদায় করেন তিনি। তার পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি।

জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের ভায়রা ভাই ঈদ পালন করছেন ময়মনসিংহে। তার পরনে ছিল সাদা রঙের পাঞ্জাবি।

রাজশাহীতে ঈদ করছেন সাব্বির রহমান। সকালে বাবা ও ভাতিজার সঙ্গে ঈদের নামাজ আদায় করতে যান তিনি। দুই ভাতিজা নীল রঙের পাঞ্জাবি পরলেও তিনি পরেছেন কালো রঙের।

জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নিজ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে মুখর হন তরুণ এই অলরাউন্ডার।

ঢাকাতেই ঈদ করছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। সকালে বাবার সঙ্গে ঈদগাহে নামাজ আদায় করতে যান ডানহাতি এই পেসার। বাবা-ছেলে দুজনই কালো রঙের কাবুলি পরা ছিলেন।

সব ক্রিকেটার নিজ নিজ এলাকায় ঈদ করলেও ব্যতিক্রম কেবল বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ঈদ পালন করতে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all