×

অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুন্না মিয়া নামে এক ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলের ভেতর সাপের বাসার সন্ধান পাওয়া গেছে। মো. মুন্না মিয়া উপজেলার মোমরেজ গলগন্ডা গ্রামের মো. খাজা তালুকদারের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

প্রতিদিনের মতো শনিবার সকালে সি.ডি-৮০ মোটরসাইকেলটি নিয়ে কাজে বের হন মুন্না মিয়া। এ সময় পোড়াবাড়ী মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজে (হিটলু ভূঁইয়ার) অর্ডার সংগ্রহ করতে গেলে দোকানের মালিক হিটলু ভূঁইয়ার নজরে পড়ে মোটরসাইকেলে থাকা গোখরা সাপের বাসাটি। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মোটরসাইকেলটি দেখার জন্য শত শত মানুষ ভিড় করে। এরপর শুরু হয় সাপ নিধন অভিযান। মসজিদের সামনে খোলা মাঠে মোটরসাইকেলটি এনে উৎসুক জনতা লাঠি দিয়ে একে একে বেশ কয়েকটি সাপ বের করে। এরপর সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।

এ প্রসঙ্গে মুন্না মিয়া জানান, সারাদিন কাজ শেষে প্রতিদিনের মতো রাতে গাড়িটি ঘরে রেখেছিলাম। মাঝখানে একদিন অফিস বন্ধ থাকায় গাড়িটি বের করা হয়নি। কবে কখন গাড়িটির ভেতরে সাপ বাসা বেঁধেছে কিছুই বলতে পারি না। আমি খুব ভয় পাচ্ছি। মা সাপটি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all