×

স্টাফ রিপোর্টারঃ
পাল্টা ইফতার কর্মসূচীতে কুমিল্লা সদরের কালিরবাজার (দক্ষিণ) ইউনিয়নের নার্গিস আফজল গার্লস স্কুলে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল করতে পারেনি কুমিল্লা আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল খানের সংগঠন আফজল খান ফাউন্ডেশন।

সোমবার (২৮ মে) আফজল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিল হওয়ার কথা। একই স্থানে আগের দিন সদর এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত আ’লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল আয়োজন করার ঘোষণা দেয়। ফলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দেয়। ফলে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানের চেষ্টা করে। পরে সমাধান না হওয়ায় কোন গ্রুপকে ইফতার মাহফিল করতে দেয়া হয়নি।

এ বিষয়ে আফজল খানের ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান জানান, এ নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত দুটি ইফতার মাহফিল পন্ড করে দিল এমপি বাহারের লোকজন। আমরা তো কারো বিরুদ্ধে কাজ করছি না। আমরা সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি। আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে আবার নৌকা প্রতীকে ভোট চেয়ে মানুষের কাছে আবেদন করছি। তাই এসব ইফতার পার্টির আয়োজন করছি। কিন্তু সরকার দলীয় সদরের একটি গ্রুপতা বার বার পন্ড করে দিচ্ছে।

এ বিষয়ে আফজল খানের মেয়ে মহানগর আ’লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমা জানান, এ বিষয়ে আমি আর আব্বু পুলিশ সুপার মহোদয়ের কাছে গেছি। কিন্তু কোন চেষ্টাই সফল হয়নি। সরকারের উন্নয়ন কর্মকান্ডও প্রচার করতে পারবো না আ’লীগের একটি অংশের কারণে। তারা কি সরকারের পক্ষে না বিপক্ষে, এটা তাদের নেতিবাচক কর্মকান্ডেই সবাই বুঝতে পারছে ।-

এ বিষয়ে  সদরের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার সমর্থিত আ’লীগের নেতাকর্মীদের বক্তব্য নেওয়ার চেষ্টা চলছে।

প্রেস বিজ্ঞপ্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all