×

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়া থানা অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১১মে) মাননীয় আইজিপি কর্তৃক মনোনীত কুমিল্লা জেলার বরুড়া থানা নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন ও তার সংগীয় ফোর্স (ওসি তদন্ত নাহিদ আহমেদ) সহ মাননীয় আইজিপি কর্তৃক প্রশংসীত হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান (বিপিএম বার) এর ধন্যবাদ পত্রে জানা যায় বিগত এপ্রিল মাসে মামলার নং ২০টি তার মধ্যে গত ২৬-০৪-২০২৩ এর ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৫০৬ পিসি সংক্রান্ত গণধর্ষন মামলার ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে মামলা রুজুর পূর্বে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও তিনজন আসামির কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালত কর্তৃক স্বীকারোক্তি মুলক জবানবন্দি গ্রহণের মাধ্যমে মামলার রহস্য উদঘাটন করেছেন এতে কুমিল্লা জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জল হয়েছে। তাই কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান বিপিএম বার কর্তৃক মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ টিম ও অফিসার ইনচার্জ হিসেবে কৃতিত্ব কর্মের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক গ্রহণ করেছেন বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন।

এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন বলেন সবাই ভালো কাজের সম্মাননা চায়। আমিও যেন ভালো কাজের মাধ্যমে বরুড়া বাসীর জন্য আইনের সেবক হিসাবে থাকতে পারি এটাই আমার প্রত্যাশা এবং ভালো কাজের মাধ্যমে বরুড়া থানার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সর্বদাই সচেষ্ট থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all