×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্ত পার্শ্ববর্তী মাশুরা এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ ঔষধসহ মোবারক হোসেন খন্দকার (৪২) নামের এক ব্যবসায়ীকে আটক করে বুড়িচং থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২১জুন বৃহস্পতিবার বিকেলে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পুকুর পাড় থেকে ভারতীয় বিভিন্ন প্রকারের ১৩ লক্ষ ২৬ হাজার ৪শত পিছ নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশে একটি পিকআপ গাড়ী দিয়ে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস আই রাজীব কর, এস এস আই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে উক্ত পিকআপ টি জব্দ করে এবং মোবারক হোসেন খন্দকারকে আটক করে ফেলে। এসময় আরো সঙ্গীয় ৬/৭ জন টের পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত পিকআপের ঔষধের আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৯ হাজার ৭ শত টাকা। আটককৃত মোবারক হোসেন খন্দকার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে। তিনি দীর্ঘদিন মোরগ ব্যবসায় সাথে জড়িত আছেন।

এ ব্যাপারে বুড়িচং থানার ওসি তদন্ত ( পরিদর্শক) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, সরকারি শুল্ক ফাকি দিয়ে ভারতীয় ঔষধজাত পণ্য অবৈধভাবে আনার কারণে তাকে পিকআপসহ আটক করা হয় এবং ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতার আইনে একটি মামলা রজু করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all