×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং )

কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন শিকারপুর গ্রামে একটি পুকুরে নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এদিকে লাশটিকে এক পলক দেখার জন্য পুকুরের চারিদিকে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে এসে পুকুরের পানি থেকে লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন শিকারপুর গ্রামের নেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্নে একটি পুকুরে ১৭জুন রবিবার সকাল ১০টায় মাছের খাবার দিতে এসে দায়িত্বরত শহীদুল ইসলাম (শহীদ) একটি ব্যক্তির মৃত দেহ পানিতে ভাসতে দেখতে পায়।

তারপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে বুড়িচং থানার ওসি মনোজ কুমার দে ও সঙ্গীয় ফোর্স এসে উদ্ধার করেন। স্থানীয় ও পুলিশ ধারনা করেন তিন-দিন আগে পানিতে পড়ে ডুবে মৃত্যুবরণ করেন। লাশটি উদ্ধারের পর তার সঠিক পরিচয় জানা যায়। তিনি হলেন, খাড়াতাইয়া পূর্বপাড়া মৃত জুনাব আলীর স্ত্রী মালুন চাঁন (৬০) । তার বাবার বাড়ি একই উপজেলার শিকারপুর কাজী বাড়ির মনোহর আলীর চাচাতো বোন।
নিহতের ছেলের নাম আমির হোসেন ও আবু খায়ের।
স্থানীয়রা আরো বলেন, সে দুই-তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মালুন চান কখন কিভাবে পুকুরে পড়েছে কেউ বলতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all