×

(আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং)

কুমিল্লার বুড়িচং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী মাসুদ রানা ও মো: শাহিনকে আটক করে পুলিশ এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে গাজা সেবনের দায়ে দুই যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট।

পুলিশ জানায়, ২৮ মে সোমবার উপজেলার ষোলনল ইউনিয়ন শিবরামপুর তেতুল গাছ ও ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনায় কালে শিবরামপুর পশ্চিম পাড়ার জামাল মেম্বারের বাড়ির মো: মফিজুল ইসলামের ছেলে মো: মাসুদ রানা ও একই এলাকার দক্ষিন পাড়ার মো: আব্দুল মতিনের ছেলে মো: শাহিনকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সময় আটক করেন বুড়িচং থানার এস আই রাজিব চন্দ্রকর, এ এস আই মো: শাহাজালাল, মো: সজিব হোসেন। এ সময় একজন মাদক ব্যবসায়ী মো; রায়হান পালিয়ে যায়। আটককৃত মাদক ব্যবসায়ীর সাথে ১০৫ পিছ ইয়াবা পাওয়া যায়। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
অপরদিকে মাদক বিরোধী অভিযান কালে দুই মাদক সেবনকারীকে আটক করা হয়। রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকার পরিত্যক্ত বিজিবি ক্যাম্প সংলগ্নে মোবাইল কোর্ট পরিচালনা কালে হাতেনাতে মিজানুর রহমান (৪০) কে আটক করে। সে একই উপজেলার শংকুচাইল গ্রামের মৃত মহাব্বত আলীর ছেলে। অপরজন একই উপজেলার বাকশীমূল ইউনিয়নের উত্তর কোদালিয়া গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে ফরহাদ (৩২) কে আটক করে। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটককৃত মাদক সেবনকারীরা নির্বাহী ম্যাজিস্টেট ইমরুল হাসান এর কাছে স¦ীকারোক্তি করলে উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারদন্ড দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং থানার এস আই আজাদ ও এ এস আই আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

ই-মেইলে ছবি আছে।
ক্যাপশন-বুড়িচংয়ে গাঁজা সেবনের দায়ে মিজানুর রহমান (৪০), ফরহাদ (৩২) নামে দুই যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রাট। অপরদিকে বুড়িচং এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী মাসুদ রানা ও মো: শাহিনকে আটক করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all