×

( জাগো কুমিল্লা.কম)

যৌতেুকের দাবিতে স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাড়ি চলে আসেন দুই সন্তানের জননী ইয়াসমিন (২৫)। এর আগেও কয়েকবার মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে পাষণ্ড স্বামী শহিদুল্লাহ। গত বুধবার ইয়াসমিনকে মারধর করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয় তার স্বামী । বৃহস্পতিবার ইয়াসমিনের পিতা আ. মতিন স্বামীর বাড়িতে যাওয়ার জন্য বার বার অনুরোধ করে ইয়াসমিনকে। পরে বিকালে অনেকটা জোর পূর্বক মেয়েকে শহিদুল্লাহ’র হাতে তুলে দিয়ে যায় তার বাবা।

ওই রাত শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে ইয়াসমিনকে পিটিয়ে হত্যা করে সেই পাষন্ড। টিনের ঘরের বাঁশের খুঁটির সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস অবস্থায় বাঙ্গরাবাজার থানা পুলিশ উদ্ধার করে। ইয়াসমিনের গায়ে ও দু’পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার মধ্যরাতে ১১নং রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের ব্রাক্ষণ চাপিতালা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিনের পিতা আ. মতিন জানায়, মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাক্ষণ চাপিতলা গ্রামের মৃত. আ. মান্নানের ছেলে ট্রেইলার মামুন ওরফে শহিদুল্লাহ’র সঙ্গে ইয়াসমিনের গত ছয় বছর পূর্বে ইসলামী শরীয়ত মতে বিবাহ হয়। বিয়ের পর থেকে কিছুদিন পর পর ইয়াসমিনকে তার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য মারধর করে। আমি বেশ কয়েক বারে তিন লাখের অধিক টাকা দিয়েছি।

এ ব্যাপারে ইয়াসমিনের পিতা আ. মতিন বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলো- মো. মামুন ওরফে শহিদুল্লাহ(৩০), মো. মজিবুর রহমান(৪০), মিনুয়ারা বেগম(২২), মো. মজিবুর রহমান স্ত্রী নাজমা বেগম(৩৫), মৃত. আ. মান্নান স্ত্রী রাশিয়া বেগম(৬০)কে আসামি করে মামলা দায়ের করেন।

বাঙ্গরাবাজার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে একজনকে আটক করেছি। তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all