×

নিজস্ব প্রতিবেদক:

বর্নিল আয়োজনে কুমিল্লায় হোটেল এলিট প্যালেসের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাউতলায় এলিট প্যালেসে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র, বুফে ডিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মধ্য দিয়ে এলিট প্যালেসের ২য় বর্ষপুর্তি অনুষ্ঠানে শুভ সুচনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের, ভাইস চেয়ারম্যান সামিনা, জিএম খোরশেদ আলম,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী  ইমরুল হাসান, প্রাইম ব্যাংকের ম্যানেজার মাহাবুব মোরশেদ,  গোমতী হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মুজিবুর রহমান সহ দেশী বিদেশী গন্যমান্য ব্যক্তিবর্গরা।

 শুরুতেই বক্তব্য রাখেন এলিট প্যালেস হোটেলের চেয়ারম্যান মোহাম্মদ তাহের।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে  আগত অতিথিরা এ্যালিট প্যালেস হোটেলকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে বক্তব্যের উত্তরে হোটেলের জিএম খোরশেদ আলম তাদের বক্তব্যে সহমত পোষন করে সামনে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন সর্বস্তরের জনগনের কথা মাথায় রেখে বিভিন্ন প্যাকেজ এর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

পরে কুমিল্লার সমীকরন ব্যান্ডের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। আগত অতিথিদের মাঝে রেফেলড্র, বাহারি আইটেমের বুফে ডিনারেে মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all