×

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া
কুমিল্লার হঠাৎ ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবার। গত ৩০ জুন সন্ধায় বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের ইটাখোলা গ্রামে ঝড়ের আঘাতে ১৮টি পরিবারের ২৭টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাওয়া গেছে খবর পেয়ে পরদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার।

আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।

এবিষয়ে জানতে চাইলে ইউএনও মোঃ আনিসুল ইসলাম বলেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল, ডাল, তৈল ও আলু সরবরাহ করা হয়েছে। সরকারি অন্যান্য সহযোগিতার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সাময়িক ভাবে থাকার ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরকে ত্রান ও দূর্যোগ বিষয়ক মন্ত্রনালয় ও সরকারি ভাবে সহযোগিতারও আশ্বাস দেন। তিনি বলেন ক্ষতিগ্রস্তদের সাহায্যে ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতি ইতিমধ্যে ১লক্ষ টাকা আর্থিক সহযোগিতা করার ঘোষণা দিয়েছেন।

তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান। পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন বলেন ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের বিদ্যুৎ সংযোগ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ০১ বরুড়া জোনাল অফিস থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all