×

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া)


কুমিল্লার বরুড়া উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গত ২০ জুলাই বেলা ১১টা থেকে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর নির্দেশনায় বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া, দেওড়া দাদা ভাই মার্কেট এলাকা, দেওড়া মীর বাড়ী, সহ বিভিন্ন এলাকায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত গৃহহীন ও ভুমিহীনদের (উপকার ভোগী) মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোঃ গোলাম মোস্তফা ও
এ এইচ এম ফখরুল হোসাইন, বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মীর রাশেদুজ্জামান রাশেদ, গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন রবিউল আলম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কমকর্তা মোঃ ইলিয়াস মিয়া, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। এই দিন বিভিন্ন এলাকায় উপকার ভোগী, নির্মাণাধীন শ্রমিক সহ প্রায় ১শত ৬৩ পরিবারের মাঝে চাল, তৈল, মসলা, চিনি চনার ডাল, মশারীর ডাল, সাবান সহ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়। এতে উপহার সামগ্রী হাতে পেয়ে ভুমিহীন, গৃহহীন ও উপকার ভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম সহ সকলের জন্য প্রানভরে দোয়া করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all

বরুড়ায় উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

(মোঃ শরীফ উদ্দিন, বরুড়া) কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৯ জুন...

Read out all