×

মাহফুজ নান্টু,কুমিল্লা

কুমিল্লা বরুড়ার শালুকিয়া গ্রামে মাদকাসক্ত ভাইকে হত্যার অভিযোগে ভাই, বোন ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফ হোসেন (২২), তাঁর বড় বোন খুকি আক্তার ও ভগ্নিপতি মো. নাছির উদ্দিন (৪৩)। বৃহস্পতিবার রাত ৮টায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।

অতিরিক্ত পুলিশ কর্মকর্তা জানান, গতকাল বুধবার সকালে বরুড়া উপজেলার শালুকিয়া গ্রামে বসতঘর থেকে মো. শরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই দিন নিহত শরীফের মা বরুড়া থানায় একটি হত্যা মামলা করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও হানান, শরিফ মাদকাসক্ত ছিলেন। তাঁর জন্য পরিবারের অন্য সদস্যরা সব সময় ভয়ে থাকতেন। কিছু দিন আগে মাদকাসক্ত শরিফ মাদকের টাকা জোগাড়ের জন্য আরিফের অটোরিকশা বিক্রি করে দেন। মাদকের টাকার জন্য মাকেও মারধর করতেন। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ছোট ভাই আরিফ ও বোন খুকি মিলে পরিকল্পনা করেন শরিফকে পঙ্গু করে ঘরে রেখে দিবেন। বাকি জীবন তাঁকে ঘরে বসিয়ে খাওয়াবেন। পরিকল্পনা মোতাবেক ২৬ মার্চ রাত ১টায় পুকুরপাড়ে শরিফকে একা পেয়ে হাত-পা বেঁধে পেটানো হয়। বাড়িতে এনে আরেক দফা পেটানোর পর হাত-পা বাঁধা অবস্থায় ঘরের ভেতর ফেলে রাখা হয়। এই অবস্থায় শরিফ মারা যান। এ ঘটনার পর আসামিরাও মরদেহ দেখতে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নিজস্ব গোয়েন্দা ব্যবহার করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছোট ভাই, বড় বোন ও বোনজামাইকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আদালতে পাঠালে সেখানে তাঁরা ১৬৪ ধারায় খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় চর দখল নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে নিহত ১, আহত ২০

মো: জুয়েল রানা:কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের নতুন ভাটেরারচর গ্রামে চর দখলকে কেন্দ্র করে তিতাস উপজেলার নতুন ভাটেরারচর এবং মেঘনা উপজেলার চর...

Read out all

বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে গরু ডাকাতির চক্রের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ ও ডিবি পুলিশের পোষাক পরিধান করে স্থানীয় ডাকাতদের সহায়তায় গরু ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের ৮...

Read out all

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all