×

অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় জুয়েল আহমদ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শুক্রবার সকালে উপজেলার উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল এবং আহতদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা গ্রামে। আহতরা হলেন, প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়িচালক কাঞ্চন মিয়া (৩৫) ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, জুয়েল চাচাত ভাই প্রবাসী ইমরানকে ঢাকা এয়ারপোর্ট থেকে প্রাইভেটকারে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাজনগর উপজেলার উত্তরভাগ এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে সবাই আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমদকে মৃত ঘোষণা করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

২০ দিনে আড়াই হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক:চলতি মাসে কার্যকর করা অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নথিবিহীন ২ হাজার ৫৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত ১ মার্চ দেশটিতে অভিবাসী...

Read out all

অসুস্থ প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছে সৌদির প্রবাসীরা

স্টাফ রিপোর্টারসৌদি আরবের রিয়াদে কর্মরত মূমুর্ষ এক প্রবাসীর পরিবারের সন্ধান চেয়েছেন সৌদির রিয়াদে অবস্থানরত অন্য প্রবাসীরা। ওই অসুস্থ প্রবাসী  সৌদি আরবের রিয়াদে...

Read out all

সৌদির মরুভূমির গাছে ঝুলছে বাংলাদেশি গৃহকর্মীর কোহিনূরের লাশ

অনলাইন ডেস্ক: সৌদি আরবের তুরবাহ থেকে ২০ কিমি. দক্ষিণে মরুভূমির মাঝখানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাংলাদেশি গৃহকর্মীর লাশ পাওয়া যায়। আল বাহা...

Read out all