×

অনলাইন ডেস্ক:

চতুর্থ শ্রেণির ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা! এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। কেননা, মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার রিপোর্ট নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। মেয়েটির হঠাৎ শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের লোকজনের। এরপর স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আলট্রাসনো পরীক্ষা করানো হয় ওই ছাত্রীর, সেখানে ৭ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে রিপোর্ট আসে।

এ নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন চলছে। মেয়েটি জয়চন্ডী ইউনিয়নের গৌরিশংকর এলাকার একটি সরকারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির এক খালার ঘরে প্রায় দিন টিভি দেখতে যেত ৪র্থ শ্রেণির ওই ছাত্রী। সেই সূত্রে গৌরীশঙ্কর এলাকার লৈয়ারহাই গ্রামের জয়নাল মিয়ার ছেলে সামছার ওরফে আজাদ (২৮) এর সঙ্গে তার পরিচয় হয়। এই সুযোগে মেয়েটিকে বিয়ের প্রলোভন দিয়ে অবৈধভাবে শারীরিক সম্পর্ক গড়ে তুলে আজাদ। এভাবে করেই ২ থেকে ৪ দিন পরপর ওই কিশোরী মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলত সামছার ওরফে আজাদ। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। এ ব্যাপারটি নিয়ে কারো কাছে মুখ খুললে কিশোরীকে মেরে ফেলার হুমকি দেয় বলে আজাদ। তাই জীবনের ভয়ে এই ঘটনার কথা কাউকে বলেনি ওই ছাত্রী।

কিন্তু যখন তার শারীরিক অবস্থার পরিবর্তন আসে তখন তার মায়ের সন্দেহ হয়। মেয়ের ভাবী তাকে জিজ্ঞাসা করলে সে নিশ্চুপ থাকে। সেসময় বিষয়টি নিয়ে তাকে চাপ দেয় পরিবারের সবাই। একপর্যায়ে ওই কিশোরী স্বীকার করে যে আজাদ তার সঙ্গে ভয় শারীরিক সম্পর্ক করেছে। কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়ায় ভয়ে সে কাউকে কিছু বলেনি বলে জানায়।

এদিকে ভুক্তভোগী মেয়েটির পরিবারের লোকজন জানান, তারা স্থানীয় ইউপি সদস্য আজিজ উদ্দিন লবিককে বিষয়টি অবহিত করে। তিনি বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে তাদের আইনের আশ্রয় নিতে বলেন।

অন্য একটি সূত্রে খোঁজখবর নিয়ে জানা গেছে, যৌন নির্যাতনের শিকার ওই মেয়েটি ৪র্থ শ্রেণির ছাত্রী হলেও বাস্তবে সে একজন কিশোরী। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা ওই ছাত্রী ৩য় ও ৪র্থ শ্রেণিতে ফেল করেছে। বর্তমানে তার বয়স ১৩ বছরের বেশি হবে বলে সূত্রের খবরে জানা যায়।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম মুসা জানান, বিষয়টি জেনেছি। নির্যাতিতার পরিবারকে আসতে বলেছি। আমরা মামলা নেব। এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all