×

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ১০ সদস্যের এ আংশিক উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্লা (জিএস মান্নান) কে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিকে আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি শাহাদাত হোসেন মিঠু ও, মো. আলাউদ্দিন, আলম হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক যাদব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন। এর আগে দীর্ঘদিন যাবত দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিভিন্ন পদ নিয়ে নেতার্কীদের মাঝে লবিং-গ্রুপিং চলে আসছিল। কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই করে দলের ত্যাগী, কারা নির্যাতিত এবং করোনাযোদ্ধাদের সমন্বয়ে এ কমিটি অনুমোদন দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কমিটিতে সাবেক ছাত্রনেতা জিএস মান্নানকে সভাপতি এবং কারা নির্যাতিত ও করোনাযোদ্ধা সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নবনির্বাচিত নেতৃবৃন্দ ও দলের অঙ্গ-সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক লীগ কর্মীরা স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের দিক-নির্দেশনায় বিনামূল্যে খাদ্য ও অক্সিজেন সহায়তা দিয়ে মানবিক কাজে প্রংশিত হয়েছে। করোনায় আক্রান্তদের সেবায় ‘হ্যালো সেচ্ছাসেবক’ লীগ নামে একটি টীম সহায়তায় ছুটে গেছে অসহায় মানুষের পাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার...

Read out all

কুমিল্লার নবাগত জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তার কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন। রোববার...

Read out all

কুমিল্লায় একই সময় দুই ট্রেন বিকল-লাইনচ্যুত; যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ ইঞ্জিন বিকল এবং ‘মেঘনা এক্সপ্রেসের’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ...

Read out all

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে...

Read out all

কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা...

Read out all

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all