×
https://youtu.be/MONWJ1QFSZ0

(অমিত মজুমদার, কুমিল্লা)
সবার নজর কাড়ছে কুমিল্লার ময়নামতি রেলওয়ে স্টেশন। ছবি দেখেই অনেকে মন্তব্য করছেন এটা কি দেশের কোনো রেলস্টেশন? ছবিতে যেমন সুন্দর, বাস্তবে আরও বেশি দৃষ্টিনন্দন। এই স্টেশনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে ভাইরাল ।

ময়নামতি রেলওয়ে স্টেশন কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকায় অবস্থিত। বর্তমানে রেলস্টেশনের টিকেট কাউন্টার ও লাইটিং পোস্টের কাজ চলমান রয়েছে। তবে এটি রক্ষণাবেক্ষণে হিমশিম খাচ্ছে সিকিউরিটি গার্ডরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিনন্দন এ স্টেশনটির ছবি ছড়িয়ে পড়েছে। অনেকে দূর-দূরান্ত থেকে স্টেশনটি দেখতে আসছেন। স্টেশনের সঙ্গে রয়েছে জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ইপিজেড। আন্তঃনগরসহ সকল যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি দাবি করেছেন স্থানীয়রা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, যাত্রীবাহী ট্রেন থামানোর ব্যাপারে এখনো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি।

জানা যায়, ২০১৬ সালে জনবল সংকটের কারণে ময়নামতি রেলস্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়। এক বছর পর চালু করলেও কোনো ট্রেন থামেনি। এ ছাড়া টিকেটও বিক্রি হয়নি। তবে নতুন স্টেশনে বিশ্রামাগার-টিকেট কাউন্টারসহ সকল সুবিধা রয়েছে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, দৃষ্টিনন্দন রেলস্টেশন পেয়ে আমরা খুব খুশি। তবে ট্রেন যদি না থামে তাহলে জনসাধারণের কোনো উপকারে আসবে না। যেহেতু দুই কিলোমিটারের মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় রেলস্টেশন রয়েছে তাই ইপিজেডকে প্রাধান্য করে ময়নামতি স্টেশন দৃষ্টিনন্দন করা হয়েছে।

সিকিউরিটি গার্ড আবু সাঈদ বলেন, অনেকে দূর থেকে এসে স্টেশনের সৌন্দর্য উপভোগ করেন। মধ্যরাতে অনেক বখাটে আড্ডা দিয়ে থাকে। তাদের চলে যেতে বললে পাথর মেরে গ্লাস ভেঙে ফেলে। এই সৌন্দর্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. সফিকুর রহমান ভূঁইয়া বলেন, ময়নামতি স্টেশনে কাজ প্রায় শেষ। আপতত এখানে কোনো যাত্রীবাহী ট্রেন থামানোর পরিকল্পনা নেই। ভবিষ্যতে লোকাল ট্রেন চললে এই স্টেশনটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লা মহানগর জাসাসের নতুন কমিটি গঠন: সভাপতি আফসান, সম্পাদক সোহেল, সাংগঠনিক সালমান জন

স্টাফ রিপোর্টার।।জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে ডাঃ আফসান আনিসকে...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all